বিনোদন

Dhumketu: দেব-শুভশ্রীর কামব্যাক! মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’

আগামী ১৪ই অগাষ্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’

Truth of Bengal: দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মুক্তি পেতে চলেছে দেব-শুভশ্রী জুটির ছবি ‘ধূমকেতু’। ১২ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে চলেছে দেব-শুভশ্রীকে। বছরের পর বছর ধরে এই ছবি মুক্তির অপেক্ষায় ছিলেন সিনেপ্রেমীরা। সেই অপেক্ষা শেষ হতে চলেছে খুব শীঘ্রই। আগামী ১৪ই অগাষ্ট বড় পর্দায় মুক্তি পাচ্ছে ‘ধূমকেতু’ (Dhumketu)।

আরও পড়ুনঃ Rare Chestnut-capped Babbler: ১৫০ বছর পর হাওড়ায় ধরা দিল ‘লাজুক অতিথি’! বিরল পাখির খোঁজে উল্লসিত পাখিপ্রেমীরা

এবার সামনে এল ‘ধূমকেতু’-এর প্রথম গানের টিজার। মাত্র ২৩ সেকেন্ডের টিজারে দেব-শুভশ্রীর একটি স্টিল দেখা যাচ্ছে। সাইকেল হাতে হেঁটে যাচ্ছেন শুভশ্রী। সঙ্গে হাঁটছেন দেব। দেব-শুভশ্রীর গভীর রসায়ন স্পষ্ট গানের টিজারে। ‘ধূমকেতু’-এর প্রথম গান গেয়েছেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল ও অনুপম রায়। গানের টিজারে সেটা স্পষ্ট। স্বাভাবিকভাবেই ছবি মুক্তির অপেক্ষায় এখন রয়েছেন সিনেপ্রেমীরা (Dhumketu)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

প্রসঙ্গত, ‘ধূমকেতু’ মুক্তি পাওয়ার কথা ছিল নয় বছর আগে। কিন্তু আইনি জটিলতার কারণে বারে বারে আটকে গিয়েছে ছবি মুক্তি। কিন্তু সমস্ত আইনি জটিলতা কাটিয়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘ধূমকেতু’। এখনও পর্যন্ত দেব-শুভশ্রী জুটির শেষ ছবি ‘ধূমকেতু’। ছবিতে দেব, শুভশ্রী, কৌশিক গঙ্গোপাধ্যায়কে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা। উল্লেখ্য, দেব-শুভশ্রী জুটি বেঁধে একাধিক ছবি উপহার দিয়েছেন (Dhumketu)।

Related Articles