দেশ

Bihar elections: বিহার ভোটের আগে মহিলাদের স্বাস্থ্য-পেনশন নিয়ে প্রতিশ্রুতির লড়াই

As Bihar heads towards assembly elections, Congress launches ‘Mai Behen Maan Yojana’ offering free sanitary pads and cash to women

Truth Of Bengal: চলতি বছরের শেষের দিকেই বিহারে রয়েছে বিধানসভা নির্বাচন(Bihar elections)। তার আগেই রাজ্যের রাজনৈতিক মহলে শুরু হয়েছে ভোটমুখী প্রতিশ্রুতি। একদিকে রাজ্য সরকারের সমাজকল্যাণমূলক প্রকল্পে আর্থিক বরাদ্দ বাড়ানোর ঘোষণা, অন্যদিকে বিরোধী কংগ্রেসের অভিনব উদ্যোগ—এই দুইয়ের টানাপোড়েন যেন আরও উত্তপ্ত করে তুলছে বিহারের রাজনৈতিক আবহ। শুক্রবার কংগ্রেসের রাজ্য সভাপতি রাজেশ কুমার ঘোষণা করেন, বিহারে মহিলাদের স্বাস্থ্যসুরক্ষাকে সামনে রেখে ‘মাই বহেন মান যোজনা’ নামে এক কর্মসূচি চালু করবে কংগ্রেস। এই প্রকল্পের অধীনে রাজ্যের ৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হবে। প্রতিটি স্যানিটারি প্যাড প্যাকেটের উপর থাকবে রাহুল গান্ধির ছবি এবং লেখা থাকবে—‘মাই বহেন মান যোজনা – অল ইন্ডিয়া মহিলা কংগ্রেস’।

[আরও পড়ুন: Dhumketu: দেব-শুভশ্রীর কামব্যাক! মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ‘ধূমকেতু’]

শুধু তাই নয়, রাজেশ কুমার জানিয়েছেন, অভাবী মহিলাদের জন্য কংগ্রেস প্রতি মাসে ২৫০০ টাকা করে সম্মানী দেওয়ারও প্রতিশ্রুতি দিচ্ছে। রাজেশের বক্তব্য, ‘ আমরা বিহারের প্রেক্ষাপটে মহিলাদের জন্য বিশেষ কর্মসূচি নিয়েছি(Bihar elections)। তাদের স্বাস্থ্য ও সম্মানের দিকে নজর দিয়েই এই উদ্যোগ। স্যানিটারি প্যাড বিতরণ করা হবে রাজ্য জুড়ে। মহিলা কংগ্রেস এ বিষয়ে সক্রিয় প্রচার চালাবে।’  এখান থেকেই স্পষ্ট যে, নির্বাচনে বিহারে খাতা খুলতে জোরকদমে ময়দানে নেমেছে কংগ্রেস নেতৃত্বরা।

FB link: https://www.facebook.com/truthofbengal

অন্যদিকে, ভোটের আগেই বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার সামাজিক সুরক্ষা পেনশন প্রকল্পে বড়সড় পরিবর্তনের ঘোষণা করেছেন(Bihar elections)। আগে যেখানে এই প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে পেনশন পাওয়া যেত, সেখানে এখন তা বাড়িয়ে করা হয়েছে ১১০০ টাকা। নীতীশ কুমার নিজে তাঁর এক্স হ্যান্ডেলে এই সিদ্ধান্ত ঘোষণা করে লেখেন, বর্ধিত পেনশন জুলাই মাস থেকেই বিতরণ করা হবে। এই প্রকল্পে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১ কোটি ৯ লক্ষ ৬৯ হাজার ২৫৫ জন মানুষ। সরকারের তরফে জানানো হয়েছে, প্রতি মাসের ১০ তারিখে সংশোধিত পেনশনের টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। এই সুবিধার আওতায় থাকবেন প্রবীণ নাগরিক, শারীরিক ভাবে অক্ষম ব্যক্তি, বিধবা, এবং সমাজকল্যাণ দফতরের অন্তর্ভুক্ত অন্যান্য যোগ্য নাগরিকরা। নির্বাচনের আগে একদিকে মহিলাদের স্বাস্থ্যসুরক্ষা ও সম্মানকে সামনে রেখে কংগ্রেসের উদ্যোগ, অন্যদিকে প্রবীণ ও পিছিয়ে পড়া নাগরিকদের জন্য আর্থিক সুরক্ষা বৃদ্ধির পথে হাঁটছে শাসক জেডিইউ। রাজনৈতিক মহলের ধারণা, ভোটব্যাঙ্কে প্রভাব ফেলতেই এই ধরনের পদক্ষেপ। রাজনীতির ময়দানে নারী-কেন্দ্রিক প্রতিশ্রুতি এবং প্রতিক্রিয়ার এমন টানাপড়েনে, সব মিলিয়ে বিহার নির্বাচনের উত্তাপ যেন আরও কয়েকগুণ বেড়ে গেছে।

Related Articles