Shubman Gill: ব্যাটেই সমালোচকদের কড়া জবাব! ভনের ভবিষ্যদ্বাণীর কেন্দ্রে এবার গিল
তবে এবার সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন গিল। এক অসাধারণ ইনিংস খেলে চুপ করিয়ে দিলেন প্রাক্তন তারকাকে।
Truth of Bengal: ভারত বনাম ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে দলের নতুন অধিনায়ক শুভমান গিলের ব্যাটিং গড় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন। তবে এবার সেই সমালোচনার যোগ্য জবাব দিলেন গিল। এক অসাধারণ ইনিংস খেলে চুপ করিয়ে দিলেন প্রাক্তন তারকাকে। বলা ভালো, অন্যান্য নিন্দুকদেরও বুঝিয়ে দিলেন কেন তাঁকে দলকে নেতৃত্ব দেওয়ার গুরু দায়িত্ব দেওয়া হয়েছে (Shubman Gill)।
আরও পড়ুনঃ Court Wedding: আদালতে বেনজির দৃশ্য! এলেন পুরোহিত, বিয়ের পিঁড়িতে অভিযুক্ত-মামলাকারী
খোদ মাইকেল ভন নিজের করা মন্তব্য একপ্রকার প্রত্যাহার করেছেন গিলের ব্যাটিং দেখে। সম্প্রচারকদের এই প্রসঙ্গে নিজের অবস্থানও জানিয়েছেন প্রাক্তন ইংরেজ তারকা। এখানেই শেষ নয়, আরো বড় ভবিষ্যদ্বাণী করেন নতুন টেস্ট অধিনায়ককে নিয়ে। তিনি দাবি করেন এই সিরিজের পর একলাফে অনেকটা বেড়ে যাবে গিলের ব্যাটিং গড়। পাশাপাশি, কিভাবে গিল ইংল্যান্ডের প্লেয়িং কন্ডিশন কাজে লাগিয়েছেন, সেই ব্যাপারেও নিজের মতামত জানান। এক কথায় বলতে গেলে, তিনি গিলের প্রশংসায় পঞ্চমুখ (Shubman Gill)।

ভন বলেন, “সিরিজ শুরুর আগে আমি বলেছিলাম যে গিল যা প্রতিভাশালী ক্রিকেটার, সেই অনুযায়ী ওর ব্যাটিং গড় ৩৫ কিছুই না। তবে এবার আমি মনে করি সিরিজ শেষে ওর গড় গিয়ে দাঁড়াবে ৪৫শে। ওর শুরুটা বেশ ভালো হয়েছে। অসাধারণ। ওর টেকনিক বেশ ভালো আর ওর মধ্যে পারফর্ম করার মানসিকতাটাও রয়েছে।” বলে রাখা ভালো, পরপর ভালো ইনিংস খেলার জেরে এই মুহূর্তে গিলের গড় ৩৫ থেকে এসে দাঁড়িয়েছে ৪০.৬৫। সুতরাং এই ফর্ম ধরে রাখতে পারলে ৪৫শে পৌঁছানোই যায় বলে মনে করা হচ্ছে (Shubman Gill)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
প্রসঙ্গত, বার্মিংহাম টেস্টের প্রথম ইনিংসে গিলের ব্যক্তিগত সংগ্রহ ৩৮৭ বলে ২৬৯, যার মধ্যে রয়েছে ৩০টি চার এবং ৩টি ছয়। এই ইনিংস খেলে তিনি একাধিক রেকর্ড ভেঙেছেন। তাও আবার শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, সুনীল গাভাস্কারদের মতো তারকাদের। এবার দেখার বিষয় যে এই ফর্ম গোটা সিরিজ জুড়ে ধরে রাখতে পারেন কিনা গিল। এর সঙ্গে এটাও দেখার যে অধিনায়ক হয়ে তিনি আবার টেস্ট ক্রিকেটে দলকে আগের ছন্দে ফিরিয়ে আনতে পারেন কিনা। কি হবে শেষ পর্যন্ত? তা বলবে সময় (Shubman Gill)।






