রাজ্যের খবর

Court Wedding: আদালতে বেনজির দৃশ্য! এলেন পুরোহিত, বিয়ের পিঁড়িতে অভিযুক্ত-মামলাকারী

In a rare scene at Bongaon court, an accused married the petitioner inside the lawyer’s chamber.

Truth Of Bengal: আদালতে ছুটে এলেন পুরোহিত (Court Wedding)। আনা হল বরণমালা। বনগাঁ আদালতে আইনজীবীর ঘরেই বিয়ে দিলেন অভিযুক্ত ও মামলাকারীর! মামলাকারীকে সিঁদুর পরিয়ে নিজের স্ত্রীর পরিচয় দিলেন অভিযুক্ত। আত্মীয় সজন ছাড়াও এই বেনজির বিয়ে দেখতে হাজির অনেকেই। কিন্তু ঘটনা কী? কেনই বা অভিযুক্তের সঙ্গে বিয়ে মামলাকারীর?

[আরও পড়ুন: Nadia: নদিয়ায় ফের গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী]

সূত্রের খবর, প্রায় দু’বছর ধরে বিশেষভাবে সক্ষম যুবতীর (মামলাকারী) সঙ্গে সম্পর্কে ছিল অভিযুক্ত। কিন্তু হঠাৎ-ই সম্পর্ক থেকে বেঁকে বসেন যুবক। অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাস করেন যুবক। এবার বিয়ে সম্পর্ক থেকে পিছিয়ে আসার কারণে বনগাঁ থানার দ্বারস্থ হয় যুবতী (Court Wedding)।

[আরও পড়ুন: Political Violence: তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, কাঠগোড়ায় বিজেপি]

যুবতীর দায়ের করা অভিযোগে চলতি বছরের ৩০ মে যুবককে গ্রেফতার করে পুলিশ। জেল হেফাজতেই ছিলেন অভিযুক্ত। যুবকের আইনজীবী নিবেদিতা ঘোষ দে বলেন, মামলাকারী ও অভিযুক্ত দু’জনেই বিয়ে করবেন বলে আদালতে জানিয়েছেন (Court Wedding)।

FB POST: https://www.facebook.com/share/v/1AdjqjcgAX/

বুধবার সেই শর্তানুযায়ী যুবকের জামিন হয়। তারপর বৃহস্পতিবার বনগাঁ আদালতে সম্পন্ন হয় বিয়ে। আইনজীবীর ঘরেই পৌঁছয় পুরোহিত। দুই পরিবারের উপস্থিতিতে আইনজীবীর সামনে বিয়ে হয় তাঁদের। মামলাকারী যুবতী বলেন, এখনই অভিযোগ তুলবেন না। আগে তাঁর সঙ্গে যুবক কেমন ব্যবহার করেন দেখবেন, তারপরই অভিযোগ তুলবেন কিনা সিদ্ধান্ত নেবেন। এদিকে অভিযুক্ত যুবক জানিয়েছে, কিছু ভুল বোঝাবুঝির কারণে তাঁর নামে অভিযোগ করা হয়। এখন সেই ভুল বোঝাবুঝি মিটিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

Related Articles