খেলা

BAN VS SL: বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন মাঠে দেখা মিলল সাপের

যে কোনও ম্যাচ চলাকালীন টিভির পর্দায় চোখ রাখা দর্শকদের প্রায়ই বিশেষ কিছু দেখান মাঠে নিযুক্ত ক্যামেরাম্যানরা।

Truth of Bengal: একি কাণ্ড! সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ছবি দেখে নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছিলেন সকলে। ঘাবড়ে যাওয়ারই কথা। যাকে ভয় করেন না এমন কেউ দুনিয়াতে আছেন বলে মনে হয় না। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ দেখতে মাঠে হাজির স্বয়ং সে। ক্রিকেট ম্যাচ দেখতে দর্শকদের পাশাপাশি দেখা মিলল ‘বিশেষ’ একজনের। তবে তিনি কোনও প্রাক্তন বিশ্ব বিখ্যাত ক্রিকেটার নন। নন কোনও বিশেষ শিল্পপতি কিংবা কোনও বিশেষ রাজনীতিবিদ-ও। ‘বিশেষ’ হল এক সরীসৃপ প্রাণী।(BAN VS SL)

[আরও পড়ুনঃ Student Election: কসবাকাণ্ডের জের- সব কলেজের ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ কলকাতা হাইকোর্টের]

যে কোনও ম্যাচ চলাকালীন টিভির পর্দায় চোখ রাখা দর্শকদের প্রায়ই বিশেষ কিছু দেখান মাঠে নিযুক্ত ক্যামেরাম্যানরা। এবার যা দেখা গেল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। ক্যামরায় দেখা গেল বুধবার বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচে এক সরীসৃপের। এঁকেবেঁকে সে চলেছে আপন খেয়ালে। তবে মাঠে উপস্থিত খেলোয়াড়দের কেউই তাঁকে বিরক্ত করেননি।(BAN VS SL)

[লিঙ্কঃ https://www.facebook.com/truthofbengal]

এদিকে সংবাদ সংস্থা সূত্র মারফত জানা গিয়েছে, মাঠে উপস্থিত ওই সরীসৃপটির দৈর্ঘ্য প্রায় ৭ ফুটের মত। কিন্তু সে কোন প্রজাতির তা এখনও জানা যায়নি। মাঠে তার উপস্থিতি নজরে আসার পরই বেশ কিছুক্ষণ নিরাপত্তার স্বার্থে ম্যাচ বন্ধ রাখা হয়েছিল। পরে অবশ্য তা ফের চালু হয়। শ্রীলঙ্কার মাটিতে এমন ঘটনা এই প্রথম নয়। এর আগেও শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের ম্যাচেও সরীসৃপের দেখা মিলেছিল।

 

Related Articles