কলকাতা

Maheshtala Violence: সুকান্তের ওপর হামলার ঘটনায় রিপোর্ট তলব স্পিকারের

After BJP MP Sukanta Majumdar faced protests and an alleged attack in Maheshtala, Speaker Om Birla sought a report from the Home Ministry.

Truth Of Bengal: মহেশতলার রবীন্দ্রনগর থানা এলাকায় ভয়াবহ হিংসার পর আক্রান্তদের সঙ্গে দেখা করতে যান রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার (Maheshtala Violence)। তবে সেখানে তাঁকে পড়তে হয় স্থানীয়দের ক্ষোভের মুখে। ১০০ দিনের কাজের টাকা কেন কেন্দ্র আটকে রেখেছে? এই প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা। এখানেই শেষ নয়, বালুরঘাট সাংসদকে লক্ষ্য করে জুতো পর্যন্ত ছোড়া হয়।

[আরও পড়ুন: Transfer News: চেন্নাইয়িনের পথে মাধি তালাল, এফসি গোয়ার পথে সিভেরিও]

এরপরই পদক্ষেপ নেন সুকান্ত মজুমদার। লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে তিনি চিঠি দিয়ে স্বাধিকার ভঙ্গের অভিযোগ তোলেন। তাঁর দাবি, ইচ্ছাকৃতভাবে তাঁকে হেনস্তা করা হয়েছে স্থানীয়দের দিয়ে। এখানেই শেষ নয়, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ তোলেন তিনি। তাঁর বক্তব্য, স্থানীয় ও জেলা পুলিশ আধিকারিকরা ব্যর্থ হয়েছেন তাঁকে নিরাপত্তা দিতে। যদিও শাসকদলের তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছিল এবং দাবি করা হয়েছিল যে বাংলার মানুষ কেন্দ্রের ১০০ দিনের কাজের টাকা আটকে দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ উপড়ে দিয়েছেন (Maheshtala Violence)।

এবার সেই চিঠির পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিলেন ওম বিড়লা। তাঁর তরফ থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। সেই বিষয়ে জানতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এই সংক্রান্ত রিপোর্ট চেয়েছে। ১৫ দিনের মধ্যে হিন্দি ও ইংলিশ, দুই ভাষাতেই রিপোর্ট পাঠাতে বলা হয়েছে কেন্দ্রকে।

[আরও পড়ুন: Women Cricket: দ্বিতয়ী টি-টোয়েন্টিতেই জয় তুলে নিল ভারতীয় মহিলা দল]

প্রসঙ্গত, গত ১১ই জুন, রবীন্দ্রনগর থানা এলাকায় দোকান লাগানোকে কেন্দ্র করে অশান্তিতে জড়ায় দুই গোষ্ঠী। চোখের নিমেষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ময়দানে নামে। কিন্তু তারা রুখতে গিয়ে জখম হয়। অবশেষে র‍্যাফ নামানো হয় অশান্তি থামাতে। ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় রাজনৈতিক তরজা। একে অপরকে কটাক্ষ-পাল্টা কটাক্ষ করে চলেছে তৃণমূল ও বিজেপি। ঘটনায় পুলিশ বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে, যাঁর মধ্যে একজন আরএসএসের সক্রিয় কর্মী (Maheshtala Violence)।

Related Articles