Transfer News: চেন্নাইয়িনের পথে মাধি তালাল, এফসি গোয়ার পথে সিভেরিও
French midfielder Madhi Talal is set to join Chennaiyin FC, while Jamshedpur FC’s striker Siviero is reportedly finalizing a move to FC Goa ahead of the 2024–25 ISL season.
Truth Of Bengal: আগামী মরসুমে লাল-হলুদ ছেড়ে চেন্নাইয়িন এফসি-র জার্সি গায়ে তুলতে চলেছেন মাধি তালাল (Transfer News)। সূত্রের খবর, অয়েন কয়েলের দলের সঙ্গে ইতিমধ্যেই চূড়ান্ত কর্থাবার্তা সেরে ফেলেছেন এই ফরাসি মিডিও। ২০২৩-২৪ মরসুমে পঞ্জাব এফসি-র হয়ে দুরন্ত ফুটবল উপহার দিয়েছিলেন তালাল। তারপরই ২০২৪-২৫ মরসুমের জন্য দলে নেন ইমামি কর্তারা।
[আরও পড়ুন: Women Cricket: দ্বিতয়ী টি-টোয়েন্টিতেই জয় তুলে নিল ভারতীয় মহিলা দল]
লেসলি ক্লডিয়াস সরণীর ক্লাবে যোগ দিয়ে তালালের শুরুটা মন্দ হয়নি। প্রথমে কার্লোস কুয়াদ্রাতের আমলে এবং তারপর অস্কার ব্রুজোঁর সময়ে আইএসএল-র অনেক ম্যাচেই লাল-হলুদ জার্সি গায়ে নিজের সেরা পারফরম্যান্স করেছেন তিনি। ইস্টবেঙ্গলের হয়ে তাঁর সেরা পারফরম্যান্স ছিল এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচে ভুটান সফরে। এরপর আইএসএল-র গুরুত্বপূর্ণম্যাচে গত ১২ ডিসেম্বর চোট পান তিনি। তারপর থেকেই মাঠের বাইরে তালাল (Transfer News)।
চলতি মরসুমে তাঁকে দলে রাখা হবে কি না, তাই নিয়েই সন্দিহান ছিলেন কর্তারা। সূত্রের খবর, অনেকেই বলেছিলেন, তালালকে দলের সঙ্গে রেখে দিয়ে বেশ কয়েকটা ম্যাচ দেখে নিতে। কিন্তু এই স্প্যানিশ মিডিও লাল-হলুদে নাকি নিজে থেকেই থাকতে চাননি।
[আরও পড়ুন: GST Relief: জিএসটি-তে বড়সড় ছাড়! উপকৃত হবেন মধ্যবিত্ত-নিম্নবিত্ত]
এদিকে তালালের মত দল পরিবর্তন করতে চলেছেন জামশেদপুর এফসির স্প্যানিশ স্ট্রাইকার সিভেরিও। ইস্টবেঙ্গল থেকে তিনি বিগত দুই মরসুম জামশেদপুরের হয়ে খেলেছিলেন। বিশেষ সূত্রের খবর সিভেরিও এবার খালিদের দল ছেড়ে মানালোর এফসি গোয়াতে যোগ দিতে চলেছেন। তাঁর সঙ্গেও নাকি চূড়ান্ত কথাবর্তা হয়ে গিয়েছে (Transfer News)।






