দেশ

Terror Infiltration: কাশ্মীরে ফের জঙ্গি অনুপ্রবেশের ছক বানচাল, গ্রেফতার ১

Indian forces foiled a terror infiltration attempt near the LoC in Rajouri, Kashmir

Truth Of Bengal: ফের অনুপ্রবেশের চেষ্টা কাশ্মীর নিয়ন্ত্রনরেখা পেরিয়ে। তবে জঙ্গীদের সেই ছক বানচাল করে দেয় ভারতীয় সেনা। এই ঘটনায় গ্রেফতার জঙ্গিদের এক গাইড(Terror Infiltration)। সূত্রের খবর, পাকিস্তানের সন্ত্রাসবাদ গোষ্ঠী জইশ-ই-মহম্মদের সঙ্গে তারা প্রত্যেকে যুক্ত বলে জানা যায়।

[আরও পড়ুন: Tourist Rape: ৭০-এর বৃদ্ধা পর্যটককে ধর্ষণ! “বিকৃত মানসিকতা”, জামিন খারিজ করে তীব্র নিন্দা বিচারকের]

গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার সেনার তরফ থেকে চলে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে বিশেষ অভিযান। সমগ্র এলাকা মুড়ে ফেলা হয়েছিল কড়া নিরাপত্তা বলয়ে। সেই সময়ও জঙ্গিদের ৫জনের একটি দল ভারতে অনুপ্রবেশের চেষ্টায় অনড় ছিল(Terror Infiltration)। তাদের গতিবিধি নজরে আসতেই গুলি ছুঁড়তে শুরু করে বিএসএফের জওয়ানরা। সেই আক্রমণ চলার সঙ্গে সঙ্গেই সেখান থেকে পালিয়ে যায় তারা।

FB link:https://www.facebook.com/truthofbengal

বিএসএফ জওয়ানদের ছোঁড়া গুলিতে চার জনের জখন হওয়ার খবর সামনে আসছে। তবে সেখান থেকে কোনওমতে প্রাণে রক্ষা পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় তারা। তবে তাদের সঙ্গে থাকা গাইডকে গ্রেফতার করে সেনা(Terror Infiltration)। বিএসএফের ছোঁড়া গুলিতে চারজন গুরুতর আহত হলেও প্রাণে রক্ষা পেয়ে যায় তারা। সূত্রের খবর, ওই গাইডকে জিজ্ঞাসাবাদ থেকে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য সামনে এসেছে বলে জানা যাচ্ছে। এমনকি ধৃতের কাছ থেকে পাকিস্তানী টাকা সহ বেশ কিছু ডিভাইস। সূত্রের খবর, জঙ্গিদের পথ দেখিয়ে নিয়ে আসছিল ওই গাইড।

Related Articles