বিনোদন

Ankita Lokhande: মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে! সুখবর শোনালেন অভিনেত্রী নিজেই

তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নয় বরং এক জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাঝেই ভাগ করে নেন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর।

Truth of Bengal: ফের সুখবর। মা হতে চলেছেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। এই সুখবর ভাগ করে নিয়েছেন নিজেই। তবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা নয় বরং এক জনপ্রিয় টেলিভিশন শোয়ের মাঝেই ভাগ করে নেন নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবর। শোয়ের মাঝে অঙ্কিতা জোর গলায় বলেন, ‘আমি প্রেগন্যান্ট।’ এভাবেই মা হওয়ার সুখবর ভাগ করে নেন অভিনেত্রী। তবে আনুষ্ঠানিকভাবে অঙ্কিতা এবং ভিকি জৈন কেউই ঘোষণা করেননি (Ankita Lokhande)।

আরও পড়ুনঃ Midday Meal: স্কুলের খাবারের মান দেখতে ছাত্র- ছাত্রীদের মিড ডে মিল ঘরে স্বয়ং জেলা শাসক পুলিশ সুপার

জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রমোতে দেখা যায়, ক্রুষ্ণা অভিষেক রান্নার একটি উপকরণ অঙ্কিতা লোখান্ডের হাত থেকে কেড়ে নিয়ে দৌড়াতে শুরু করে। অঙ্কিতা তাকে তাড়া করার চেষ্টা করে, কিন্তু দ্রুত থেমে যায়। তারপর বলে, ‘আমি প্রেগন্যান্ট। আমি দৌড়তে পারব না।’ আর ক্রুষ্ণা গাইতে থাকেন, ‘আজ হামারে ঘর মে আ রাহা লাল্লা হ্যায়’। যা শুনে দৌড়ে আসেন শো-র আরেক প্রতিযোগী করণ কুন্দ্রা। অঙ্কিতা লজ্জা পায় কিন্তু উত্তর দেয় না, যা জল্পনাকে আরও বাড়িয়ে তোলে। প্রমো সামনে আসার পর থেকেই অঙ্কিতাকে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন সকলকে (Ankita Lokhande)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

শুভেচ্ছা জানিয়েছেন ভিকি জৈনকে। উল্লেখ্য, ২০১৯ সালে অঙ্কিতা লোখান্ডে প্রেমে পড়েন ব্যবসায়ী ভিকি জৈনকে। এরপর বছর দুয়েক ডেটিংয়ের পর ২০২১ সালের ডিসেম্বরে জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন দুজনে। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় টেলিভিশন শোয়ে জুটিতে দেখা গিয়েছে ভিকি এবং অঙ্কিতাকে। আর এখন দুজন বাবা-মা হতে চলেছেন। জীবনে আসতে চলেছে নতুন সদস্য। এখন দেখার কবে আনুষ্ঠানিকভাবে কবে এই সুখবর ভাগ করেন তারকা দম্পতি (Ankita Lokhande)।

Related Articles