Digha RathYatra: প্রথমবার দিঘায় রথযাত্রা, ৩০ ফুটের রথে জগন্নাথের মহাযাত্রা
জুন মাসের ২৭ তারিখ দিঘার রথযাত্রা শুরু হবে। তার আগে আমরা জেনে নিই, দিঘার রথযাত্রায় শ্রী জগন্নাথ দেবের রথের উচ্চতা কত
জয় চক্রবর্তী: শুক্রবার দিঘাতে অনুষ্ঠিত হবে প্রথম রথযাত্রা। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক করে নির্দিষ্টভাবে রথযাত্রার সময়সীমা জানিয়ে দিয়েছেন। শুক্রবার অর্থাৎ জুন মাসের ২৭ তারিখ দিঘার রথযাত্রা শুরু হবে দুপুর আড়াইটা থেকে। তার আগে আমরা জেনে নিই, দিঘার রথযাত্রায় শ্রী জগন্নাথ দেবের রথের উচ্চতা কত (Digha RathYatra)।
আরও পড়ুনঃ Ankita Lokhande: মা হতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে! সুখবর শোনালেন অভিনেত্রী নিজেই
পুরীর মত এখানেও জগন্নাথ, বলরাম ও সুভদ্রার জন্য তিনটি আলাদা রথ থাকছে। প্রথমেই থাকবে জগন্নাথ দেবের রথ ‘নন্দীঘোষ’। উচ্চতা ৩০ ফুট। ১৬ চাকার এই রথে তিন দিকে থাকবে ৯ জন পার্শ্ব দেবতা এবং দুজন দ্বার রক্ষক। সুভদ্রার রথ ‘দর্পদলন’ এর উচ্চতা সাড়ে ২৮ ফুট। বলরামের রথ ‘তালদ্ধজ’ এর উচ্চতা সাড়ে ২৯ ফুট (Digha RathYatra)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/






