দেশ

Baby Abduction: হাসপাতাল থেকে ফের শিশু চুরি! হারদইয়ের হাসপাতাল থেকে চুরি ৭ দিনের নবজাতক

বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে ওই নবজাতককে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে।

Truth of Bengal: ফের হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু চুরি। এবার উত্তরপ্রদেশের হারদই মেডিকেল কলেজে মাত্র ৭ দিন বয়সি এক সদ্যোজাত শিশু নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বৃহস্পতিবার ভোররাতে হাসপাতালের একটি ওয়ার্ড থেকে ওই নবজাতককে অপহরণ করা হয় বলে অভিযোগ উঠেছে। শিশুর বাবা শিবাকান্ত দীক্ষিত জানিয়েছেন, তাঁর স্ত্রী হাসপাতালে ভর্তি ছিলেন এবং ১৯ জুন সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে পরবর্তীতে কিছু সমস্যার কারণে তাঁদের অন্য একটি কক্ষে স্থানান্তরিত করা হয়। সেখান থেকেই শিশুটিকে অপহরণ করা হয় বলে দাবি পরিবারের (Baby Abduction)।

আরও পড়ুনঃ Plastic Paracetamol: ক্ষতিকারক দূষণসৃষ্টিকারী প্লাস্টিকের থেকে পেইনকিলার ওষুধ তৈরি বিজ্ঞানীদের

শিশুটির বাবা শিবাকান্ত জানান, ‘ আমি রাত ২টো পর্যন্ত জেগে ছিলাম। তারপর একটু ঘুমিয়ে পড়ি। ভোরে ঘুম ভাঙতেই দেখি, শিশুটি বিছানায় নেই। সঙ্গে সঙ্গে হাসপাতালের কর্মীদের জানাই।’  কিন্তু সমস্ত খোঁজাখুঁজির পরও শিশুর কোনও হদিশ মেলেনি। পরে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে সার্কেল অফিসার (সিটি) অঙ্কিত মিশ্রা-র নেতৃত্বে পুলিশ দল হাসপাতালে পৌঁছায়। পুলিশের এক আধিকারিক জানান, ‘আজ সকালে শিশুর নিখোঁজ হওয়ার খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে পৌঁছে তদন্ত শুরু করেছি। শিশুটির পরিবার জানিয়েছে, ভোর ৩টা থেকে ৪টার মধ্যে এক অজ্ঞাতপরিচয় মহিলা শিশুটিকে নিয়ে গিয়েছে।’ এই পুরো ঘটনায় হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল কর্মী, নিরাপত্তারক্ষী ও পরিবারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে (Baby Abduction)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

পুলিশ জানিয়েছে, নবজাতককে উদ্ধারে বিশেষ দল গঠন করা হয়েছে এবং এলাকায় তল্লাশি চলছে। সদ্যোজাত শিশুকে হাসপাতালের মধ্যেই অপহরণের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়েছে। এই ঘটনা হাসপাতালে নিরাপত্তা ব্যবস্থার উপর বড় প্রশ্ন তুলে দিয়েছে। পুলিশ শিশুটিকে উদ্ধারে সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে বলে জানালেও এখনো পর্যন্ত কোনো স্পষ্ট সূত্র মেলেনি।শিশুটিকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার জন্য অধীর অপেক্ষায় তার পরিবার। তবে এই ঘটনা নিয়ে যোগী প্রশাসনের তরফ থেকে মেলেনি কোন প্রতিক্রিয়া। আর তাতেই বিজেপি শাসিত রাজ্যে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন (Baby Abduction)।

Related Articles