কলকাতা

OBC Reservation: ওবিসি মামলায় হাইকোর্টের নির্দেশ- আবেদনপত্রে ‘ক্যাটেগরি’ উল্লেখ করা যাবে না

ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আপাতত কোনও ক্যাটেগরির ভিত্তিতে আবেদনপত্র গ্রহণে নিষেধাজ্ঞা জারি করল ডিভিশন বেঞ্চ।

Truth of Bengal: কলকাতা হাইকোর্টে চলা রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল আদালত। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকায় আপাতত কোনও ক্যাটেগরির ভিত্তিতে আবেদনপত্র গ্রহণে নিষেধাজ্ঞা জারি করল ডিভিশন বেঞ্চ। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ জানিয়ে দিয়েছে, আবেদনপত্রে কোনও ‘ক্যাটেগরি’ উল্লেখ করা যাবে না (OBC Reservation)।

আদালতে এই মামলার আবেদনকারী বাঁশরী স্বরাজ ও সুবীর সন্ন্যাল দাবি করেন, গত ১৭ জুন হাইকোর্ট পাঁচটি সরকারি বিজ্ঞপ্তির উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও ইতিমধ্যেই ৭০ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে, যার অনেকগুলিতে ওবিসি (A ও B) ক্যাটেগরি উল্লেখ করা হয়েছে। রাজ্য সরকারি পোর্টালে এখনও সেই অনুযায়ী আবেদন নেওয়া হচ্ছে বলে অভিযোগ তাঁদের। তাঁরা আদালতের কাছে আর্জি জানান, এটি আগের নির্দেশের লঙ্ঘন এবং এর ফলে ভবিষ্যতে ভর্তি প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে (OBC Reservation)।

আরও পড়ুনঃ Vivo Launch: সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন আনল Vivo

প্রসঙ্গত, তাঁরা জানান, ৬৬টি গোষ্ঠীর ক্ষেত্রে ওবিসি সংরক্ষণের বিরুদ্ধে যে আপত্তি উঠেছে, সেখানে কোনও হস্তক্ষেপ হয়নি। নিয়োগ ক্ষেত্রেও তেমন কোনও হস্তক্ষেপ নেই। এই পরিস্থিতিতে আবেদনকারীদের আশঙ্কা, মেরিট লিস্ট প্রকাশের (৫ জুলাই) সময়ে বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। এই সমস্ত দিক খতিয়ে দেখে আদালত জানায়, আপাতত সমস্ত ক্যাটেগরির ছাত্রছাত্রীরা আবেদন করতে পারবেন, তবে আবেদনপত্রে ‘ক্যাটেগরি’ লিখতে পারবেন না। বিচারপতি মান্থার মন্তব্য, “আবেদন চলুক। যদি সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে, তখন তার ভিত্তিতে ব্যবস্থা নেওয়া যাবে। এখন ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ রাখা যুক্তিযুক্ত নয় (OBC Reservation)।”

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

রাজ্যের পক্ষ থেকে অ্যাডভোকেট জেনারেল ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, ইতিমধ্যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে এসএলপি (Special Leave Petition) দায়ের করেছে। উচ্চ শিক্ষা দফতরের পোর্টালেও ২৪ জুন আপডেট দেওয়া হয়েছে। এখনও কেউ ভর্তি হয়নি, তাই কারও সাংবিধানিক অধিকার ক্ষুণ্ণ হয়নি বলেই রাজ্যের যুক্তি। তবে হাইকোর্ট স্পষ্ট করেছে, এই মুহূর্তে ক্যাটেগরির ভিত্তিতে আবেদন গ্রহণ করা যাবে না। অবমাননার অভিযোগে রাজ্যের পক্ষকে হলফনামা জমা দিতে বলা হয়েছে। আগামী ৪ জুলাই মামলার পরবর্তী শুনানি হবে (OBC Reservation)।

Related Articles