ফিচার

Vivo Launch: সাশ্রয়ী মূল্যের ৫জি স্মার্টফোন আনল Vivo

কম বাজেটের মধ্যেই আকর্ষণীয় পারফর্ম্যান্স ও দুর্দান্ত সমস্ত ফিচার রয়েছে স্মার্টফোনে।

Truth of Bengal: ভারতীয় ক্রেতাদের কথা ভেবে ভারতের বাজারে সাশ্রয়ী মূল্যের 5G স্মার্টফোন আনল Vivo। কম বাজেটের মধ্যেই আকর্ষণীয় পারফর্ম্যান্স ও দুর্দান্ত সমস্ত ফিচার রয়েছে স্মার্টফোনে। Vivo T4 Lite 5G স্মার্টফোনে একটি 6000mAh –এর দুর্দান্ত ব্যাটারির সুবিধা ও একইসঙ্গে রয়েছে মিডিয়াটেক চিপসেট এবং একটি 50 MP –এর আকর্ষণীয় ক্যামেরা। দেশের বাজারে এই ফোনটির মোট তিনটি ভ্যারিয়েন্ট লঞ্চ করেছে ভিভো। এর মধ্যে প্রথম ভ্যারিয়েন্টটিতে 4GB র‍্যাম ও 128GB স্টোরেজ রয়েছে। এই ভ্যারিয়েন্টটির দাম করা হয়েছে মাত্র ৯,৯৯৯ টাকা (Vivo Launch)।

আরও পড়ুনঃ Pakistani Spy: পাক গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার নৌবাহিনীর সদর দফতরের কর্মী 

এছাড়াও একটি 6GB+128GB এবং 8GB+128GB ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ১০,৯৯৯ টাকা ও ১২,৯৯৯ টাকা। প্রিসম ব্লু ও টাইটেনিয়াম গোল্ড রঙে মিলবে। ২ জুলাই থেকে অনলাইন শপিং প্ল্যাটফর্ম ফ্লিপকার্ট ছাড়াও ভিভো ইন্ডিয়া অনলাইন স্টোরেও ফোনটি কেনার সুবিধা পাওয়া যাবে। Vivo T4 Lite 5G ফোনে একটি 6.74 ইঞ্চি এইচডিপ্লাস ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটি 90 Hz রিফ্রেশ রেট এবং 1000 nits পর্যন্ত পিক ব্রাইটনেসের সুবিধা অফার করতে সক্ষম। ফোনটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি 6300 চিপসেটের সুবিধা রয়েছে (Vivo Launch)।

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

Related Articles