খেলা

Ayaan Raj: বৈভবের মতোই, এবার ব্যাট হাতে ২২ গজে ট্রিপল সেঞ্চুরি বন্ধু আয়ানের

আয়ান সম্প্রতি মজফফর জেলার হয়ে ৩০ ওভারের একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে।

Truth of Bengal: সদ্য শেষ হওয়া আইপিএল-এ রাজস্থানের হয়ে দুরন্ত ব্যাট করেছিলেন সমস্তিপুরের কিশোর বৈভব সূর্যবংশী। ১৪ বছর বয়সে ক্রিকেটের ২২ গজে বৈভবের পারফরম্যান্স অবাক করেছিল গোটা ক্রিকেট দুনিয়াকে। এবার বৈভবের মতোই ক্রিকেট ব্যাট হাতে ট্রিপল সেঞ্চুরি করল মজফফর জেলার ১৩ বছরের ক্রিকেটর আয়ান রাজ (Ayaan Raj)।

আয়ান সম্প্রতি মজফফর জেলার হয়ে ৩০ ওভারের একটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছিল সংস্কৃতি ক্রিকেট অ্যাকাডেমির হয়ে। সেই ম্যাচেই দলের হয়ে আয়ান মাত্র ১৩৪ বল খেলে ৩২৭ রানে অপরাজিত থাকে। তার ইনিংস সাজানো ছিল ২২টি ছয় ও ৪১টি চারের সাহায্যে। গড় ২২.৮৯।

আরও পড়ুন: Donuld Trump: ইরান-ইজরায়েল সংঘর্ষে উত্তাল পশ্চিম এশিয়া, মাঝপথে জি-৭ সম্মেলন ছেড়ে দেশে ফিরছেন ট্রাম্প!

ম্যাচ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়ান জানায়, ‘বৈভব ভাইয়ের সঙ্গে যখনই কথা বলি, তখনই খুব ভাল লাগে। আমরা দুজনেই ছোটবেলায় একসঙ্গে খেলেছি। বর্তমানে বৈভব ভাই ধীরে ধীরে নিজেকে আরও পরিণত করে, বর্তমানে দেশের হয়ে খেলছে। আমার আশা আমিও বৈভব ভাইয়ের মতোই নিজের স্বপ্ন পূরণ করে একদিন দেশের জার্সিতে খেলতে পারব।’

Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/

বৈভব বাঁ হাতি ব্যাটার হলেও আয়ান ব্যাট করেন ডান হাতে। তবে তাঁদের মধ্যে একটা জায়গায় দারুণ মিল রয়েছে। সেটি হল, বৈভবও তাঁর ক্রিকেট জীবনের প্রথম পাঠ নিয়েছিলেন তাঁর বাবার হাত ধরে, আয়ান-ও তাই। আয়ানে বাবা নিজেও একজন ক্রিকেটার হিসেবে জাতীয় দলের জার্সি গায়ে চড়ানোর স্বপ্ন দেখতেন। কিন্তু তাঁর সেই স্বপ্ন পূরণ না হওয়ায় এখন ছেলের মাধ্যমেই নিজের স্বপ্ন পূরণের স্বাদ পেতে চান তিনি (Ayaan Raj)।

 

Related Articles