রাজ্যের খবর

Dum Dum:দমদমে রক্তাক্ত রাত, গুলিতে জখম পানশালা ম্যানেজার,আটক এক অভিযুক্ত

পানশালায় মদ্যপান করছিলেন স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিটু দাস নামে এক দুষ্কৃতি

Truth Of Bengal: পানশালায় মদ্যপান নিয়ে বচসা, তার জেরেই পানশালার ম্যানেজারকে গুলি, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রুদ্র নামে পানশালার ম্যানেজার। সূত্রের খবর, গতকাল মধ্যরাতে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের ধারে এক পানশালায় মদ্যপান করছিলেন স্থানীয় তৃণমূল নেতার ঘনিষ্ঠ বিটু দাস নামে এক দুষ্কৃতি।

আরও পড়ুন: Rachana Banerjee: এটা শুধুই দুর্ঘটনা নয়, কারণ খুঁজে বের করা দেশের দায়িত্ব”- রচনা বন্দ্যোপাধ্যায়

সেই সময় পানশালার ম্যানেজারের সাথে তার বচসা বাধে। এরপরেই তাকে পানশালা থেকে বের করে দেওয়া হয়। তারপরেই বিটু আগ্নেয়াস্ত্র জোগাড় করে এবং সেই মূহুর্তে পানশালার ম্যানেজার রুদ্র পানশালা থেকে বেরিয়ে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়তে আসতেই তাকে লক্ষ্য করে একেবারে পয়েন্ট (Dum Dum)ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে রুদ্র নামে ওই দুষ্কৃতি। এরপরেই চম্পট দেয় সেখান থেকে সে।

Truth Of Bengal FB: https://www.facebook.com/truthofbengal

ঘটনার খবর পেয়েই পৌছায় দমদম থানার পুলিশ। তড়িঘড়ি পুলিশ পানশালার ম্যানেজারকে আশঙ্কাজনক উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যায়। সূত্রের খবর, ঘটনায় ২ থেকে ৩ রাউণ্ড গুলি চলে। এই ঘটনায় বিটুর এক আত্মীয় সহযোগীকে আটক করেছে দমদম থানার পুলিশ। (Dum Dum)ধৃতকে শনিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে। তাকে হেফাজতে নিয়ে বিটুর সন্ধান চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।