কলকাতারাজ্যের খবর

Bengal Weather: দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, ঘূর্ণাবর্তের প্রভাবে জারি সতর্কতা

শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

Truth Of Bengal: রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, তবে তাতে কমেনি গরমের দাপট (Bengal Weather)। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। শনিবারও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর, নদিয়া ও ঝাড়গ্রাম জেলাগুলিতে বজায় থাকবে বৃষ্টির রেশ। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ারও সম্ভাবনা রয়েছে।

[আরও পড়ুন: Youth Anxiety: সুরক্ষিত হোক প্রতিটি শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য]

এই অবস্থায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর (Bengal Weather)। পূর্বাভাস অনুযায়ী, অন্তত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এর ফলে সামান্য তাপমাত্রা হ্রাস পেতে পারে কলকাতা সহ আশেপাশের অঞ্চলে।

আবহাওয়াবিদদের মতে, বঙ্গোপসাগরে তৈরি হওয়া দুটি ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে রাজ্যে এই ঝড়-বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এখনও দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার পরিবেশ তৈরি হয়নি। দক্ষিণবঙ্গের বায়ুপ্রবাহ ও অন্যান্য পরিস্থিতি মৌসুমি বায়ুর প্রবেশের অনুকূল নয়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ১৫ থেকে ১৯ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে।

FB POST: https://www.facebook.com/share/v/1AeitDnsQL/

উত্তরবঙ্গেও একই চিত্র। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় জারি হয়েছে হলুদ সতর্কতা (Bengal Weather)।

Related Articles