রাজ্যের খবর

LEOPARD: ডুয়ার্সের চা বাগানে আবার খাঁচাবন্দি লেপার্ড, স্বস্তিতে স্থানীয় বাসিন্দারা

চা বাগানের লোয়ার লাইনে বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক একটি লেপার্ড

Truth Of Bengal: আবারও লেপার্ড ধরা পড়ল ডুয়ার্সের (LEOPARD) চা বাগানে। বৃহস্পতিবার রাতে মাটিয়ালি ব্লকের সামসিং চা বাগানের লোয়ার লাইনে বনদপ্তরের পাতানো খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক একটি লেপার্ড।

স্থানীয় বাসিন্দারা রাতের নির্জনতায় খাঁচার ভিতর গর্জন শুনে ছুটে যান ঘটনাস্থলে। দেখা যায়, একটি বড় লেপার্ড খাঁচার মধ্যে তীব্র অস্থিরতায় ছোটাছুটি করছে। (LEOPARD)মুহূর্তে এলাকা ঘিরে ভিড় জমে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খুনিয়া স্কোয়াড ও নেওরা সাউথ রেঞ্জের বনকর্মীরা। বনদপ্তরের কর্মীরা লেপার্ডটিকে খাঁচা সমেত উদ্ধার করে নিয়ে যান।

আরও পড়ুন: Bengal Weather: দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির দাপট, ঘূর্ণাবর্তের প্রভাবে জারি সতর্কতা

জানা গিয়েছে, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর যদি প্রাণীটি সম্পূর্ণ সুস্থ থাকে, তাহলে তাকে গরুমারা জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হবে।উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামসিং এলাকা সহ আশপাশে লেপার্ড আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। সন্ধ্যার পরই এলাকা থেকে গৃহপালিত পশু — ছাগল ও শুকর তুলে নিয়ে যাচ্ছিল লেপার্ড। সেই কারণে সপ্তাহখানেক আগে বনদপ্তরের তরফে চা বাগানে খাঁচা বসানো হয়।

Truth Of Bengal FB: https://www.facebook.com/biswabanglasangbad

(LEOPARD) অবশেষে চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় কিছুটা হলেও স্বস্তির নিশ্বাস ফেলছেন স্থানীয় মানুষজন।বনদপ্তর সূত্রে খবর, ডুয়ার্সের চা বাগান ও সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীর গতিবিধি বাড়ছে। সেই কারণে বন দফতর সতর্ক অবস্থানে রয়েছে এবং এলাকাবাসীকেও সচেতন থাকতে বলা হয়েছে।

Related Articles