“বদলা নেব” শাহজাহানের ডেরায় শাহজাহানকে হুঁশিয়ারি শুভেন্দুর
"I will take revenge," Shuvendur warns Shahjahan at Shahjahan's camp.
Truth of Bengal: শাহজাহান গড় সন্দেশখালীতে দাঁড়িয়ে বড় প্রতিশ্রুতি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সকলের উদ্দেশ্যে তিনি জানান যে কানমারি হত্যার বদলা তিনি নেবেন। যদিও এর জন্য তিনি সকল হিন্দুদের করজোড়ে অনুরোধ করেন ভাগ না হওয়ার। পাশাপাশি, এদিন ফের তিনি হুঁশিয়ারি দেন শেখ শাহজাহানকে। সভায় বিজেপি কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রবিবার, ৮ই জুন, কানমারির ভারত সেবাশ্রম সংঘের মাঠে একটি সভার আয়োজন করা হয় বঙ্গ বিজেপির তরফ থেকে। সেখান উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় হওয়া হিন্দু নির্যাতনের প্রসঙ্গ তুলে শাসকদলের বিরোধিতা করেন তিনি। বিজেপি বিধায়কের মতে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত না করা গেলে আবারো উদ্বাস্তু হতে হবে হিন্দুদের।
শুভেন্দু অধিকারী বলেন, “কানমারি হত্যার বদলা নেব নেব নেব। শুধু অনুরোধ আপনারা হিন্দুরা ভাগ হবেন না। তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা থেকে না সরানো গেলে আবার উদ্বাস্তু হতে হবে হিন্দুদের।” পাশাপাশি, শেখ শাহজাহানকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আপনারা নিশ্চিন্তে থাকুন। অতীত করেছি শাহজাহানের দাদাগিরি, ওটা অতীতই থাকবে। ও বলেছিল আমার ছাল চামড়া তুলবে। সরবেরিয়ায় ওর বাড়ির সামনে দাঁড়িয়ে তিনবার মিষ্টি খেয়েছি, খাইয়েছি।” এবার দেখার বিষয় যে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কি বলে রাজ্য সরকার।






