রাজ্যের খবর

রাতের অন্ধকারে কাঁঠাল চুরি করে উধাও গজরাজ

Gajraj disappears after stealing jackfruit in the dark of night

Truth of Bengal: গভীর রাতে দাঁতাল হাতির হানা ঝাড়গ্রামের দুই গ্রামে। কুন্ডলডিহি গ্রামে এক কাঁঠাল গাছ থেকে বেশ কয়েকটি কাঁঠাল পেড়ে নেয় একটি দাঁতাল হাতি। তারপরই মুহূর্তের মধ্যে উধাও সে। অন্যদিকে, দুধকুন্ডি গ্রামে একটি হাতির দল চালায় তাণ্ডব। ভেঙে ফেলে বাড়ি ঘর ।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে কুন্ডলডিহি গ্রামে ঢুকে পড়ে একটি হাতি। চুপিসারে খাবারের সন্ধানে গ্রামের ভিতরে ঢুকে পড়ে সে। এরপর একটি কাঁঠাল গাছে দাঁড়িয়ে পরপর পেড়ে নেয় কয়েকটি পাকা কাঁঠাল। তারপরে কোনো ক্ষয়ক্ষতি না করে এলাকা ছেড়ে চলে যায়।

কিন্তু দুধকুন্ডি গ্রামে চিত্রটা ছিল একেবারেই আলাদা। রাতের অন্ধকারে হঠাৎ করেই গ্রামে ঢুকে পড়ে হাতির একটি দল। শুরু হয় বাড়ি ভাঙচুর। কাঁচা ঘর, টিনের চাল, মজুত খাদ্যশস্য সবই হাতিদের হামলার শিকার।
ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসীরা বন দফতরের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন গ্রামবাসীরা।

Related Articles