খেলা

প্রিয়া সরজের সঙ্গে বাগদান-পর্ব সারলেন কেকেআর তারকা রিঙ্কু

KKR star Rinku gets engaged to Priya Sarj

Truth of Bengal: কুলদীপের পর এবার রিঙ্কু। রবিবার সমাজবাদী পার্টির সাংসদ তথা বান্ধবী প্রিয়া সরোজের সঙ্গে বাগদান-পর্ব সারলেন কলকাতা নাইট রাইডার্সের অন্যতম ক্রিকেটার রিঙ্কু সিং। নাইট ক্রিকেটারের বাগদান-পর্ব অনুষ্ঠান সম্পন্ন হল লখনউয়ের দ্য সেন্ট্রাম হোটেলে। রিঙ্কু ও প্রিয়ার এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য, বন্ধুবান্ধব ছাড়াও রাজনৈতিক ব্যক্তিত্বও ক্রিকেট দুনিয়ার উচ্চপদস্থ ব্যক্তিরা।

চিত্রঃ সংগৃহীত

এই অনুষ্ঠানের আগে রিঙ্কু ও তাঁর পরিবারের সদস্যরা নতুন জীবন শুরুর আগে আশীর্বাদ নিতে গিয়েছিলেন উত্তর প্রদেশের বুলন্দশহরের চৌধেরা ওয়ালি দেবীর মন্দিরে। মূল অনুষ্ঠানে যোগদানের সময় রিঙ্কুর পরণে ছিল সাদা রংয়ের বিশেষ পাঞ্জাবি। এবং প্রিয়া পড়েছিলেন গোলাপী রংয়ের বিশেষ শাড়ি। রিঙ্কু ও প্রিয়ার মূল অনুষ্ঠানটি সম্পন্ন হয় দ্য সেন্ট্রাম হোটেলের ফুলকর্ণ হলে।

রিঙ্কুর ও প্রিয়ার এই বাগদানপর্ব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লা। প্রাক্তন ক্রিকেটার প্রভীন কুমার, পীযূষ চাওলা। উপস্থিত ছিলেন বর্তমানে উত্তরপ্রদেশের রঞ্জি দলের অধিনায়ক আরিয়ন জুয়াল-ও। এবং রাজনৈতিক ব্যক্তিত্বদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, সাংসদ ডিম্পল যাদব, সমাজবাদী পার্টির অন্যতম সিনিয়র নেতা ইকরা হুসেন, সিনিয়র সমাজবাদী পার্টির নেতা প্রফেসর রামগোপাল যাদব-সহ অন্যান্য বিশিষ্টরা।

নাইট ক্রিকেটার এবং সাংসদ প্রিয়ার সরোজের এই বিশেষ অনুষ্ঠানের জন্য লখনউয়ের ঐতিহ্যবাহী খাওয়ার ব্যবস্থাও করা হয়েছিল। পাশাপাশি অতিথিদের থাকার জন্য হোটেলের ১৫টি ঘর বুকিং করা হয়েছিল। যার মধ্যে পাঁচটি ঘর সংরক্ষিত ছিল রিঙ্কুর বন্ধুদের জন্য।

 

 

 

 

 

Related Articles