বিনোদন

মা শর্মিলার টলিউডে প্রত্যাবর্তন, আপ্লুত মেয়ে সোহা

Mother Sharmila's return to Tollywood, daughter Soha is overwhelmed

Truth Of Bengal: শর্মিলা ঠাকুর। বর্ষিয়ান এই অভিনেত্রী আজও বাঙালির হৃদয় দখল করে রয়েছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে শর্মিলা ঠাকুর অভিনীত ছবি ‘পুরাতন’। এই ছবি দিয়েই চোদ্দ বছর পর শর্মিলা আবার ফিরলেন টলিউডে। এত বছর পর ছবিতে শর্মিলাকে দেখে আবেগে আপ্লুত বাঙালিরা। তবে শুধু অনুরাগীরাই নন মা শর্মিলার টলিউডে প্রত্যাবর্তনে আবেগে ভাসছেন মেয়ে সোহা আলি খান থেকে শুরু করে ছেলে সইফ আলি খান ও বৌমা করিনা কাপুর খানও। মা শর্মিলার ছবি দেখে মুগ্ধ সোহা।

সোহা তাঁর ইন্সটাগ্রাম হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন। তাতে মায়ের ‘পুরাতন’ ছবির লুকের চারটি ছবি পোস্ট করেন সোহা। ক্যাপশনে লেখেন, “প্রায় দু’দশক পর বাংলা ছবিতে মায়ের ফেরা উদযাপন করছি। কেউ আমাকে একসময় বলেছিলেন, শর্মিলা একজন মানুষ নন। তিনি আসলে আবেগ।”

স্বাভাবিকভাবেই সোহার মাকে নিয়ে এই পোস্ট মন কেড়েছে দর্শকদের। উল্লেখ্য, পরিচালক সুমন ঘোষের ‘পুরাতন’ ছবির হাত ধরে দীর্ঘদিন বাদে বাংলা ছবিতে বর্ষীয়ান অভিনেত্রী শর্মিলা ঠাকুর। মেয়ের চরিত্রে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবিতে ফুটিয়ে তোলা হয়েছে মা মেয়ের রসায়ন। যা প্রসংশিত হয়েছে বিদেশের মাটিতেও। তবে দীর্ঘ বছর পর বাংলার মেয়েকে বাংলা ছবিতে দেখতে পেয়ে আপ্লুত আপামর বাঙালি।

Related Articles