কলকাতারাজ্যের খবর

তীব্র গরম থেকে খনিকের স্বস্তি, ঝড়- বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের  

Weather office predicts rain and thunderstorms to bring relief from scorching heat

Truth Of Bengal: দক্ষিণবঙ্গে ১০ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত  বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  সেইসঙ্গে বইবে দমকা হাওয়া। কিছু কিছু জেলায় বজ্রবিদ্যুতেরও সম্ভাবনা রয়েছে। বেশি প্রভাব থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমে জেলাগুলিতে। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ১০ তারিখ  থেকে ১৩ তারিখের মধ্যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে থাকবে দমকা হাওয়া। আগামী ৫ দিন তাপমাত্রায় কোন পরিবর্তন নেই।

বঙ্গোপসাগর দিয়ে জলীয়বাষ্পের প্রবেশ বাড়ার কারণে  এই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি।বঙ্গোপসাগরে একটি সিস্টেম তৈরি হয়েছে যার প্রভাব নিম্নচাপ যেটা বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ১২ ঘন্টায় এর গতিপথ উত্তরের দিকে। ২৪ ঘন্টা পর এটি উত্তর-পূর্ব দিকে সরে যাবে। তাই বাংলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গের ক্ষেত্রে 9 থেকে ১২ তারিখ পর্যন্ত বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে বইবে দমকা হাওয়া। কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি কাছাকাছি ।  বাতাসে আদ্রতা বেশি থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকবে। একথায় বলা যায়, বৃষ্টি হলেও এখুনি গরম থেকে নিস্তার পাবেন না বঙ্গবাসী।

Related Articles