জার্মান শেফার্ডের গলায় হনুমান চালিসা! পোষ্য কুকুরের আরাধ্য প্রতিক্রিয়া ভাইরাল
Hanuman Chalisa on German Shepherd's neck! Pet dog's adorable reaction goes viral

Truth Of Bengal: সম্প্রতি একটি ভিডিয়ো-তে হনুমান চালিসার প্রতি একটি পোষা কুকুরের প্রতিক্রিয়া ধরা পড়েছে। জার্মান শেফার্ড কুকুরটি অলসভাবে বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই তার মালিকরা টেলিভিশনে কিছু গান বাজানো শুরু করে। প্রথমে অডিও শুনে তেমন সাড়া না দিলেও স্ক্রিনে প্রার্থনার গান বাজলে সে উঠে দাঁড়ায়। ভিডিয়ো-তে কুকুরটির নিজের কণ্ঠে প্রার্থনা করার ছবি ধরা পড়েছে।
View this post on Instagram
ভিডিয়ো-টি শুরুতেই দেখা যায় টেলিভিশনে গান পরিবর্তন করা হচ্ছে, কুকুরটি নীচে অলসভাবে শুয়ে আছে। প্রথমে হিন্দি গানে কোন রকম প্রতিক্রিয়া দেয়নি সে, পরে ভক্তিমূলক গানটি বাজানো হলে কুকুরটি তার চঞ্চল পতিক্রিয়া দেখাতে শুরু করে। শুধু তাই নয় সেই সঙ্গে ভক্তিমূলক গানে গলা মেলানোর চেষ্টাও করে।
‘Thebanjaraboy’ ইনস্টাগ্রামে জার্মান শেফার্ডের ভিডিওটি পোস্ট করা হয়েছে। এটি ভাইরাল হয়েছে এবং ইতিমধ্যেই ১ কোটি ১৪ লক্ষ ভিউ পেয়েছে।






