বীরভূমের লাভপুরে পুলিশের জালে নকল কয়েন পাচারকারী
Police catch counterfeit coin smuggler in Lovepur, Birbhum
Truth of Bengal: বেশ কয়েক দিন ধরেই বীরভূম জুড়ে নকল কয়েন ব্যবসার রমরমা বাজার চলছিল। কিছুদিন আগে বোলপুরে উদ্ধার হয়েছিল নকল কয়েন। ঠিক এই অবস্থায় এবার লাভপুর থানার পুলিশের জালে ধরা পড়লো নকল কয়েন পাচারকারী।
গোপন সূত্রে খবর পেয়ে লাভপুর থানার পুলিশ লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাস্তায় পাথরঘাটা ব্রিজের কাছে তল্লাশি অভিজান চালায়। সাত সকালে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ১৫০ পিস নকল কয়েন।
পুলিশ সূত্রে খবর শেখ মোজাম্মেল ও মহঃ রনি এই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। দুজনের কাছ থেকেই নকল কয়েন উদ্ধার হয়েছে।তাদেরকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। দুজনকেই ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। লাভপুর থানার পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন ধরেই এই রাস্তা তারা ব্যবহার করছিল কয়েন পাচার করতে। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।






