কলকাতা

‘ম্যাডাম দিদি’ মেসির সই করা জার্সি পেয়ে উচ্ছ্বসিত মমতা

Mamata Banerjee is excited to receive a jersey signed by 'Madam Didi' Messi

Truth Of Bengal: লন্ডন সফরে যাওয়ার আগেই মেসির কাছ থেকে বিশেষ উপহার পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিংবদন্তি ফুটবলার সই করে বিশ্বকাপের জার্সি পাঠালেন মমতাকে। আর সেই জার্সিতে লেখা রয়েছে ‘ম্যাডাম দিদি’। তলায় মেসির স্বাক্ষর। যা পেয়ে বেশ উচ্ছ্বসিত রাজ্যের মুখ্যমন্ত্রী।

এক্স হ্যান্ডেলে জার্সির ভিডিও পোস্ট করে মমতা লেখেন, ‘ফুটবল হল একটা আবেগ, যা আমার শিরায়-শিরায় আছে।  পাড়ার মাঠে যে কোনও সময় বলে শট মারা প্রতিটি ব্যক্তির মতোই আমার অবস্থা।  আজ সেই আবেগই এক বিশেষ জায়গা করে নিয়েছে।   আমি  লিওনেল মেসির স্বাক্ষরিত জার্সি পেয়েছি।  এই জার্সি বাংলা এবং এই সুন্দর খেলার মধ্যে অটুট সংযোগের প্রতীক।‘

কলকাতায়  ‘দাওয়াত-এ-ইফতার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী । সেখানেই ফ্রেমে বাঁধিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর হাতে মেসির সই করা জার্সি তুলে দেন উদ্যোগপতি শতদ্রু ঘোষ। যা দেখা মাত্রই বেশ আনন্দিত হন মুখ্যমন্ত্রী। বলা বাহুল্য, স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত  কিছুদিন আগে গিয়েছিলেন আর্জেন্টিনায় । সেখানেই তিনি লিয়ো ও তাঁর বাবার সঙ্গে দেখা করেছিলেন। তখনই মেসির কাছ থেকে এই বিশেষ উপহার নিয়ে এসেছিলেন তিনি। আর সেটাই ইফতার অনুষ্ঠানে  মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিলেন শতদ্রু ঘোষ।

Related Articles