রাজ্যের খবর

নদিয়ায় বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ, গ্রেফতার ৫

Five arrested for illegal tree felling in Nadia

Truth Of Bengal: সরকারি জমি থেকে বেআইনিভাবে গাছ কাটার অপরাধে পাঁচজনকে গ্রেফতার করল নদিয়ার ধানতলা থানার পুলিশ। গাছ কাটার কোন অনুমতি পত্র দেখাতে পারেনি অভিযুক্তরা। সেই কারণেই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

অবৈধ ভাবে গাছ কাটার ঘটনা নতুন নয়। এবার সেই রকমই একটি ঘটনা ঘটলো নদিয়ার ধানতলা এলাকায়। গোপন সূত্রে খবরের ভিত্তিতে নদীয়ার ধানতলা থানার পুলিশ ধানতলা থানা এলাকার কামালপুর গ্রাম পঞ্চায়েতের দুউলা গ্রামে বিশেষ অভিযান চালায়। রানাঘাট দত্তফুলিয়া রাস্তার পাশে পিডব্লিউডি জমিতে থাকা গাছ অবৈধভাবে কাটা হচ্ছিলো। আর তাঁর জেরেই  ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার হওয়া পাঁচজনের নাম গৌরাঙ্গ বিশ্বাস, বকুল বিশ্বাস,সঞ্জয় বিশ্বাস,বুধো দাস, বাহার আলি মোল্লা। পুলিশ সূত্রে খবর, ধৃত পাঁচজনকে জিজ্ঞাসাবাদের পর ধৃতরা কোনরকম ভাবে সরকারি জমিতে গাছ কাটার কোন অনুমতি দেখাতে পারেনি। সেই কারণেই তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ধৃতদের রানাঘাট আদালতে পাঠায় ধানতলা থানার পুলিশ।

Related Articles