রাজ্যের খবর

নদী ধ্বসে বিপত্তি টাকির বিস্তীর্ণ অঞ্চল, চরম দুর্ভোগে এলাকাবাসী

Vast areas of Taki affected by river landslide, locals in extreme distress

Truth Of Bengal: উত্তর ২৪ পরগনা বসিরহাটের টাকি পৌরসভার ১৬নং ওয়ার্ডের নজরুল সৈকত সংলগ্ন এলাকায় জমি ধ্বসে চলে গেছে নদী গর্ভে। যার ফলে ফাটল ধরেছে প্রায় ১০০ মিটার এলাকায়। রবিবার সকাল হতেই এই ভয়ানক ফাটলে বিপর্যস্ত হয়েছে হাসনাবাদের যান চলাচল।

নিজস্ব চিত্র

ফাটল ধরায় ইতিমধ্যে মধ্যবাজার এলাকায় পুলিশের তরফে ব্যারিকেড করে এলাকায় যানবাহন ও মানুষের চলাচলের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল হতেই স্থানীয় বাসিন্দারা এই ফাটল দেখতে পান।

নিজস্ব চিত্র

ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে সেচ দফতরকে। দীর্ঘদিন ধরে এই এলাকায় একাধিক  দোকান সহ গোটা একটি পার্কের একাংশ ইছামতি নদীগর্ভে চলে গিয়েছে। আবার নতুন করে ফাটল ধরায় আতঙ্কে রয়েছেন এলাকাবাসীরাও।

নিজস্ব চিত্র

বেশ কিছু বাড়ির পার্শ্ববর্তী এলাকাতেও ফাটল ধরায় বাড়িগুলি ঝুঁকির মধ্যে অবস্থান করছে। বেশ কিছু বাড়ির থেকে মানুষজনকে সরিয়ে অন্যত্র নিয়ে রাখা হয়েছে। পাশাপাশি বাড়ির গুরুত্বপূর্ণ নথিপত্র ও আসবাবপত্রগুলি সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিমধ্যে টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোবিন্দ সরকার ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন। এবং পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছেন।

নিজস্ব চিত্র

Related Articles