অনলাইন প্রতারকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া, গ্রেফতার ৫ অভিযুক্ত
5 accused arrested for renting bank accounts for online fraudsters
Truth Of Bengal: ব্যাঙ্ক একাউন্টের ব্যবস্থা করে অনলাইন প্রতারকদের সাহায্যের অভিযোগ। অভিযোগের তীর উত্তরপ্রদেশের পাঁচ বাসিন্দার বিরুদ্ধে। ইতোমধ্যেই দিল্লি পুলিশের সাইবার শাখার তরফ থেকে গ্রেফতার করা হয় প্রত্যেককে। জানা যায় অভিযুক্তরা উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা। গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চিনা প্রতারক দলের সঙ্গে যোগসাজশ ছিল অভিযুক্তদের। টেলিগ্রাম ব্যবহার করে যোগাযোগ চলত তাদের। জানা যায়, ধৃতরা প্রত্যেকে ২০-২৪ বছর বয়সী। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আইটিআই স্নাতকও।
এ ক্ষেত্রে বলে রাখা ভালো, বেশিরভাগ ক্ষেত্রেই অনলাইন প্রতারণায় কেউই নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করেন না। এক্ষেত্রে ব্যবহৃত হয়, তৃতীয় ব্যক্তির ব্যাঙ্ক একাউন্ট। যাকে বলে ভাড়ায় নেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট। অন্য দিকে এই দিকে, ডিজিটাল গ্রেফতার’-এর মাধ্যমে প্রতারণা বাড়তেই এ বিষয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকেও সতর্ক করা হয়।
এ ক্ষেত্রে দিল্লিতেও প্রতারকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে ব্যবহার করতেন। জানা যায়, গত বছরের আগস্টে মহারাষ্ট্রের বাসিন্দা এক অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে প্রতারিত করে ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ওই মামলার তদন্তে উঠে আসে মহারাষ্ট্রেরই বাসিন্দা অপর এক ব্যক্তির নাম। প্রতারণার কাজে ব্যবহার হয়েছিল, বীরেন্দ্র রবীন্দ্রজি কাম্বলে নামে এক ব্যক্তির অ্যাকাউন্ট। তারপরও বীরেন্দ্রের দাবি, তিনি এ সবের কিছু জানতেনই না। ঝাঁসির এক ব্যক্তি তাঁকে দিয়ে ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলিয়েছিলেন বলে তিনি পুলিশকে জানান। সেই সূত্র ধরেই দিল্লি পুলিশের সাইবার শাখার হাতে ধরা পড়েন ওই পাঁচ অভিযুক্ত।






