ছাত্রের প্রেমে হাবুডুবু! বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর, ভাইরাল ভিডিও
Viral video of student smearing vermilion on head of department's face in classroom causes uproar
Truth Of Bengal: ক্লাসরুমেই কনের সাজে দাঁড়িয়ে থাকা বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন প্রথম বর্ষের এক পড়ুয়া। ঘটনার সাক্ষী ক্লাসের অন্যান্য ছাত্রছাত্রীরা। সূত্রের খবর, রাজ্যের প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ‘ম্যাকাউট’-এর কল্যাণীর হরিণঘাটা ক্যাম্পাসের অ্যাপ্লায়েড সাইকোলজি বিভাগের এই ভিডিওটি ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। বিভাগীয় প্রধানকে ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা যায়, বিভাগীয় প্রধান ওই মহিলা অধ্যাপকের বিরুদ্ধে তদন্তও শুরু হয়েছে। কেন ক্লাসরুমে প্রথম বর্ষের এক পড়ুয়ার সঙ্গে তিনি মালাবদল ও সিঁদুরদান করেছেন, তা তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। তবে এটা তাঁদের পাঠ্যক্রমে থাকা প্রজেক্টের অঙ্গ কিংবা ক্লাসরুমে বিয়ের নাটক যদি প্রজেক্টের অঙ্গই হয়ে থাকে তাহলে কেন ওই বিভাগীয় প্রধানকে ভাইরাল ভিডিওর জন্য ছুটিতে পাঠানো হল, সেই প্রশ্নও উঠছে।
ছাত্রের প্রেমে হাবুডুবু! বিভাগীয় প্রধানের সিঁথিতে সিঁদুর, ভাইরাল ভিডিও pic.twitter.com/Xkfa3D0Jz1
— TOB DIGITAL (@DigitalTob) January 29, 2025
তবে ভিডিওয় যে পড়ুয়াকে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে বিভাগীয় প্রধানের বিবাহ বর্হিভূত সম্পর্ক গড়ে উঠেছে বলেই সূত্রের খবর। এটা নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছুদিন ধরে চর্চাও রয়েছে। ভিডিও প্রকাশ হতেই তাই বিভাগীয় প্রধানকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি ছুটিতে পাঠিয়ে দিয়েছে। অভিযুক্ত বিভাগীয় প্রধান ও ওই পড়ুয়ার হদিশ মিলছে না। ক্লাসের অন্য পড়ুয়ারাও মুখে কুলুপ এঁটেছেন। যদিও ভিডিওর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি, তবে তা বিভিন্ন সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই অবশ্যই ভাইরাল।






