Truth Of Bengal: চেন্নাইতে দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে সংগ্রহ ৯ উইকেটের ইংল্যান্ডের সংগ্রহ ১৬৫ রান। শনিবার ম্যাচের শুরুতেই ২ ব্যাটসম্যান ফিল সল্ট ও দুকেতকে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেন অরশদ্বিপ সিং ও ওয়াশিংটন সুন্দর।
তবুও তারই মাঝে ব্রিটিশ ব্যটার দলের অধিনায়ক বাটলার ও হ্যারি ব্রুক ইংল্যান্ডকে টেনে তোলার চেষ্টা করেন। কিন্তু তাতে কিছু ফল হয়নি। আটলার সর্বাধিক ৪৫ রান করেন। ব্রুক করেন ১৩। বাটলার ও ব্রুককে সাজ ঘরে ফেরত পাঠান অক্ষর ও বরুণ। এরপর ইংল্যান্ড বেটারদের মধ্যে স্মিথ ও কেরাস দলকে টেনে তোলার চেষ্টা করেন। স্মিথ ২২ রানে ও কেয়ার্স ৩১ রানে প্যাভেলিয়নের ফেরেন। ভারতের হয়ে দুটো করে উইকেট নেন অক্ষর ও বরুন চক্রবর্তী। একটি করে উইকেট নেন আর্শদ্বীপ, হার্দিক, ওয়াশিংটন ও অভিষেক শর্মা।






