২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতকে দেখা যেতে পারে ২০১৯-র ফর্মে: রায়না
Rohit may be seen in 2019 form in 2025 Champions Trophy: Raina

Truth Of Bengal: বিগত বেশ কয়েকটি টুর্নামেন্টে একাবেরেই ছন্দে দেখা যায়নি ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে। এমনকি সেই ধারাবাহিকতা হিটম্যানের ব্যাটে লক্ষ্য করা গিয়েছে সদ্য শেষ হওয়া বর্ডার-গাভাসকর ট্রফিতেও। রোহিতের এমন পারফরম্যান্স দেখে যখন সমালোচনার ঝড় উঠছে সর্বত্র, ঠিক সেই সময়ই রোহিতের পাশে দাঁড়ালেন জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার সুরেশ রায়না।
রোহিতকে নিয়ে মন্তব্য করতে গিয়ে রায়না জানান, ‘রোহিত চলতি বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অবশ্যই নিজের ছন্দ ফিরে পাবেন। উদারণ হিসাবে বলতে পারি, ২০১৯ সালের বিশ্বকাপের সময় আমরা রোহিতকে যে ফর্মে দেখেছি, এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঠিক সেই ফর্মেই ভারত অধিনায়ককে আমরা দেখতে পাব। সকলের মনে আছে নিশ্চয়ই রোহিত সেই বিশ্বকাপে নয় ইনিংসে ৬৪৮ রান করেছিলেন। গড় প্রায় ৮১। এমনকি তাই নয়, ছিল সেই সঙ্গে ছিল পাঁচটি সেঞ্চুরি এবং একটি হাফ সেঞ্চুরি।’
রায়না আরও বলেন, ‘রোহিত যখন ২০১১ সালে বিশ্বকাপের দলে সুযোগ পায়নি, তখন স্বাভাবিকভাবেই ওঁর খুব খারাপ লেগেছিল। কিন্তু তারপর রোহিত দূরন্ত কামব্যাক করেন। আমি মনে করি রোহিত যদি ২০-২৫ ওভার ক্রিজে টিকে থাকতে পারেন, তাহলে ওঁর হারানো আত্মবিশ্বাসটা আবার ফিরে পাবেন। এবং তখন কিন্তু রোহিতকে ২০১৯-র ফর্মেই দেখা যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়।’






