আস্ত এক হরিণকে গিলে খেল কোমোডো ড্রাগন, ভিডিয়ো দেখলে অবাক হবেন আপনিও
Komodo dragon swallows a whole deer, you will be surprised to see the video
Truth Of Bengal : একটি আস্ত হরিণকে গোটাই নিমেষের মধ্যে গিলে ফেলল কোমোডো ড্রাগন। ইতিমধ্যেই এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যার ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়ার ভিডিওতে দেখা যাচ্ছে একটি হরিণ ঘাসের উপর শুয়েছিল। পেছন দিক থেকে এই বিশালাকার কোমোডো ড্রাগন এসে তাকে এক নিমেষের মধ্যে মুখে পুরে গিলে ফেলল। প্রথমে আস্তে আস্তে খেলেও পরে পুরোটাই গিলে ফেলল এই বিশাল আকার দানব চেহারার প্রাণীটি।
Nah, that’s a freakin dinosaur pic.twitter.com/sYXOqZvCKe
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) January 5, 2025
আসলে হরিণটি আগে থেকেই মৃত অবস্থায় পড়েছিল ঘাসের উপর। পরে জানা গেল হরিণটিকে আগেই স্বীকার করে নিয়েছিল এই বিশালাকার দানব। আর তারপরেই তাকে গিলে খেলো এই ড্রাগন। ভিডিওতে দেখা যায় প্রথমে হরিণের মাথা মুখের ভিতর পুড়ে চিবতে শুরু করে সে। প্রথমে মাথা থেকে শুরু করলেও পরে আস্ত একটি হরিণকে গিলে খেল এই ড্রাগন। যা দেখে অবাক নেট দুনিয়া। বাঘ কিনবা সিংহ নিমেষের মধ্যে একটি বিশাল আঁকার হরিণ খেতে পারে না। তারাও রয়ে সয়ে খায়। কিন্তু এই বিশাল আকার দানব এভাবে একটি আস্ত হরিণকে গিলে খাবার জন্য অবাক হয়েছেন অনেকেই।
সরীসৃপ প্রাণীর মধ্যে অন্যতম কোমোডো ড্রাগন। এই প্রাণীর দৈর্ঘ্য ৩ মিটারের কাছাকাছি। ওজন প্রায় ৭০ কেজি। এই প্রাণী তার বিশাল শরীর নিয়ে জঙ্গলের অন্যান্য প্রাণীদের রীতিমতো দমিয়ে রাখে। এই প্রাণী পাখি তাছাড়াও অন্যান্য স্তন্যপায়ী সব ধরনের প্রাণীকেই নিজের খাদ্য হিসেবে বেছে নেয়। এই প্রাণী বেশি দেখা যায় ইন্দোনেশিয়ায়। এরা প্রতি ঘন্টায় ১৫ মাইল বেগে ছুটতে পারে। তাই ১৫ ধরনের ব্যাকটেরিয়া থেকে এই প্রাণীর লালাতে।






