চাকরি

দক্ষিণ মধ্য রেলে খেলোয়াড় নিয়োগ, কত শূন্যপদ, কীভাবে করবেন আবেদন

South Central Railway Player Recruitment, How Many Vacancies, How to Apply

Truth Of Bengal: মৌ বসু: রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। দক্ষিণ মধ্য রেলে স্পোর্টস কোটায় খেলোয়াড়দের নিয়োগ করা হবে। গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। গ্রুপ সি পদে শূন্যপদ ২১ আর গ্রুপ ডি পদে শূন্যপদ ৪০। অনলাইনে আবেদন করতে হবে। দক্ষিণ মধ্য রেলের অফিশিয়াল ওয়েবসাইট “www.scr.indianrailways.gov.in” মারফত অনলাইনে আবেদন করতে হবে ৩ ফেব্রুয়ারির মধ্যে। বিশদ তথ্যের জন্য ওয়েবসাইটে দেখতে হবে।

চাকরির বিজ্ঞাপন অনুযায়ী, গ্রুপ সি পদে আবেদনের জন্য উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। গ্রুপ ডি পদে আবেদনের জন্য মাধ্যমিক বা আইটিআই বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অথবা এনসিভিটির দেওয়া ন্যাশনাল অ্যাপ্রেনটিনশিপ শংসাপত্র থাকতে হবে। বয়স হতে হবে ১৮-২৫ বছরের মধ্যে। ২০০০ সালের ২ জানুয়ারির আগে আর ২০০৭ সালের ১ জানুয়ারির পর জন্ম হলে হবে না। আবেদনের সময় আবেদনকারীর ছবি, স্ক্যান করা সই, প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে জমা দিতে হবে। নথিপত্র যাচাই, খেলাধুলোর পরীক্ষা, খেলার কৃতিত্ব এবং পুরস্কার, শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তিতে যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করা হবে। স্ক্রুটিনি কমিটি যোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করার পর নথিপত্র যাচাই ও খেলার পরীক্ষার জন্য ডাকা হবে।

নথিপত্র যাচাই করার পর ট্রায়াল কমিটির সামনে খেলার দক্ষতা যাচাই করা হবে। সব চাকরিপ্রার্থীর ৫০০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে। তপশিলি জাতি ও উপজাতি, মহিলা, সংখ্যালঘু ও আর্থিক ভাবে দুর্বল চাকরিপ্রার্থীদের ২৫০ টাকা আবেদনমূল্য জমা দিতে হবে।

Related Articles