রাজ্যের খবর

নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন, আটক ২ টি ট্রাক

Illegal extraction of sand from the river, 2 trucks seized

Truth Of Bengal: নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলন। আটক দুটি বালি বোঝাই ট্রাক। ঘটনাটি ঘটেছে, ধূপগুড়ি ব্লকের অন্তর্গত সাঁকোয়াঝোড়া ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ডুডুয়া নদী থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি।

গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সকালে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ধূপগুড়ি থানার পুলিশকে সাথে নিয়ে ওই এলাকায় অভিযানে যায়। সেই সময় দুটি ট্রাক নদী থেকে বালি বোঝাই করে যাওয়ার পথে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা ট্রাক দুটিকে রাস্তায় দাঁড় করিয়ে প্রয়োজনীয় নথিপত্র খতিয়ে দেখেন।

এরপর অবৈধ বালি বোঝাই ওই ট্রাক দুটিকে ধূপগুড়ির ভূমি ও ভূমি রাজস্ব দফতরে নিয়ে আসা হয়। ভূমি ও ভূমি রাজস্ব দফতর সূত্রে খবর, এদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি অভিযানও লাগাতার চলবে।

Related Articles