রাজ্যের খবর

Jawan Death: জলপাইগুড়িতে অবসরের মাত্র এক সপ্তাহ আগে অসম রাইফেলস জওয়ানের রহস্যময় মৃত্যু

Jawan death reported in Dhupguri Ward 12: Assam Rifles soldier Ramen Chandra Das had spoken with his family hours earlier, retired on August 9; his sudden demise ruled suicide but probe underway.

Truth Of Bengal: জলপাইগুড়ি: অল্প কিছুদিনের মধ্যেই অবসর নিবেন কিন্তু তার আগেই আসাম রাইফেলে কর্মরত জওয়ানের অস্বাভাবিক মৃত্যু। সোমবার দুপুরে ধূপগুড়ি পৌরসভার ১২ নং ওয়ার্ডে পৌঁছালো জওয়ানের নিথর দেহ(jawan death)। মৃত জওয়ানের নাম রমেন চন্দ্র দাস। জানা গেছে, আসাম রাইফেলে কর্মরত রমেন চন্দ্র দাস নিয়ম করে প্রতিদিন বাড়িতে ফোন করতেন।শিলচর থেকে আগামী ৯ ই আগস্ট বাড়ি ফিরে ১০ ই আগস্ট স্ত্রীকে আসামে নিয়ে যাবেন বলেও ফোনে জানান। কেননা সেপ্টেম্বর মাসের ১ তারিখে চাকরি থেকে অবসর নিবেন রমেন বাবু।

[আরও পড়ুনঃ Jasprit Bumrah: বুমরাকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য! চোটই কি বিশ্রামের কারণ?]

এমনকি ১৮ তারিখ শিলচর থেকে শিলংয়ে যাবেন বলেও জানান রমেন বাবু। গত ২ রা আগস্ট সকালে স্ত্রীর সঙ্গে এই নিয়ে ফোনে কথা বলেন রমেন বাবু এমনকি ভিডিও কলও করেন(jawan death)। এরপর বিকেলে হঠাৎ ফোন আসে রমেন বাবু আর নেই। ফোনে একথা শুনে রীতিমতো হতবাক রমেন বাবুর স্ত্রী মেয়ে সহ পরিবারের সদস্যরা। এরপর এদিন আসাম রাইফেলের তরফে দেহটি বাড়িতে নিয়ে আসা হয়। সেখানে শেষ শ্রদ্ধা জানানো হয় আসাম রাইফেলের তরফে।

FB POST:https://www.facebook.com/truthofbengal

এদিকে রমেন চন্দ্র দাসের মৃত্যু কিভাবে হয়েছে তা নিয়ে সংশয়ে পরিবারের সদস্যরা। কেননা সকালেই রমেন বাবুর সাথে কথা বলেছেন তার স্ত্রী(jawan death)। আর আসাম রাইফেলের তরফে জানানো হয়েছে আত্মহত্যা করেছেন রমেন বাবু।যদিও আসাম রাইফেলের তরফে একজন জানান, পুলিশ সম্পূর্ণ ঘটনার তদন্ত করছে। এদিকে আকস্মিক এই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Related Articles