রাজ্যের খবর
কাঁথি সমবায় নির্বাচন নিয়ে অখিল গিরিকে বিশেষ দায়িত্ব দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়
Trinamool supremo Mamata Banerjee has given special responsibility to Akhil Giri regarding the Kanthi cooperative elections.

Truth Of Bengal: জয় চক্রবর্তী: চলতি মাসের ১৫ তারিখ কাঁথি সমবায়ের নির্বাচন রয়েছে। নির্বাচনে সবাইকেই ঝাপাতে নির্দেশ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। দলীয় সূত্রের খবর, অখিল গিরিকে বিশেষ দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। আগামীকাল কোলাঘাটে বিশেষ বৈঠক। সাতজন বিধায়ককে ডেকে বিধানসভায় বৈঠক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। অখিল গিরির সঙ্গে কথা বলেই এগোতে হবে সমবায় নির্বাচনে। সবাইকে ঐক্যবদ্ধভাবেই এগোতে হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ বলেই দলীয় সূত্রে খবর।






