রাজ্যের খবর

চালসা-মালবাজার জাতীয় সড়কে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩

Two vehicles collided head-on on Chalsa-Malbazar National Highway, 3 injured

Truth Of Bengal: ডুয়ার্সের চালসা-মালবাজার জাতীয় সড়কে ঘটলো এক পথ দুর্ঘটনা। আহত হয়েছেন তিন জন। একটি ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়দের তরফে আহতদের ভর্তি করা হয়েছে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে।

জানা গিয়েছে, ছোট গাড়িটি মালবাজার থেকে চালসার দিকে আসছিল। আর বাইকটি উল্টো দিক থেকে আসছিল। পরস্পরের মধ্যে সংঘর্ষ হয় নেওরা সেতু সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যাবেলা। তখনই গাড়ি দুটি জাতীয় সড়ক থেকে ছিটকে পড়ে।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে মেটেলি থানার ট্রাফিক পুলিশ। দুর্ঘটনার জেরে জাতীয় সড়কে যান চলাচল বন্ধ থাকে বেশ কিছুক্ষণ। গাড়ি দুটিকে উদ্ধার করে চালসা পুলিশ ক্যাম্পে নিয়ে আসা হয়। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় ঘটনাস্থলে।

এই নিয়ে বেশ কয়েকবার পথ দুর্ঘটনার সাক্ষী এলাকার বাসিন্দারা। প্রান হারিয়েছেন বহু মানুষ। তারপর, আজকেও আবারো একই দুর্ঘটনার শিকার তিনজন। এই আবহে আতঙ্কিত এলাকার কম বেশি প্রত্যেকেই। দুর্ঘটনা রুখতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্তত এমনটাই আর্জি জানিয়েছেন এলাকাবাসীরা।

Related Articles