খেলা

রোহিত এলেও দ্বিতীয় টেস্টে সুযোগ মিলবে তাঁর, আশা রাহুলের

Even if Rohit comes, he will get a chance in the second Test, hopes Rahul

Truth Of Bengal: পারথের পর অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে ভারত খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। এই টেস্টের আগেই গত রবিবার অস্ট্রেলিয়া পৌঁছে গিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক রোহিত শর্মা। হিটম্যান দলের সঙ্গে যোগ দেওয়াতে স্বাভাবিকভাবে দ্বিতীয় টেস্টে ওপেনিং জুটিতে যশস্বীর সঙ্গে দেখা যাবে রোহিতকে। কাজেই ব্যাটিং অর্ডার চেঞ্জ হবে কেএল রাহুলের। তবে এসব নিয়ে একেবারেই মাথা ঘামাত নারাজ রাহুল।

এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের কাছে রাহুল জানান, রোহিতভাই আমাদের দলের ক্যাপ্টেন। দলের সঙ্গে যোগ দেওয়ায় অবশ্যই সে দ্বিতীয় টেস্টে প্রথম একাদশে থাকবেন এটাই স্বাভাবিক ব্যাপার। তবে আমরা এখন এই বিষয়ে মাথা ঘামাচ্ছি না। এখন আমাদের একটাই লক্ষ্য পার্থ টেস্টে জয় হাসিল করা। তবে রোহিতভাই এলেও ব্যাটিং অর্ডারে রাহুলকে নেমে যেতে হবে মিডল অর্ডারে। তবুও নিজের ব্যাটিং অর্ডার পরিবর্তন হলেও, তিনি যে দ্বিতীয় টেস্টেও দলে সুযোগ পাবেন বলে আশাপ্রকাশ করছেন রাহুল।

প্রসঙ্গত, প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও, দ্বিতীয় ইনিংসে যশস্বীর সঙ্গে জুটি বেধে দূরন্ত পারফরম্যান্স করেছেন কেএল রাহুল। মূল্যবান ৭৭ রানের ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। তার ফলে হয়তো দ্বিতীয় টেস্টেও তাঁর ওপর নির্বাচকরা ভরসা রাখবেন বলে আশাবাদী এই ব্যাটসম্যান। এখন বাকিটা তো সময় বলবে!

Related Articles