রাজ্যের খবর

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে আজ জাতীয় কর্ম সমিতির বৈঠক

National Working Committee meeting today led by Trinamool supremo Mamata Banerjee

Truth Of Bengal: জয় চক্রবর্তী: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আজ বিকেলে কালীঘাটের বাসভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো ও মমতা বন্দ্যোপাধ্যায় দলের জাতীয় কর্ম সমিতির বৈঠকে বসছেন। আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের তলদেশ থেকে কি কি পদক্ষেপ গ্রহণ করা হবে তা নিয়ে আলোচনা হবার সম্ভাবনা।

লোকসভাতে তৃণমূল কংগ্রেসের ভূমিকা কি থাকবে তা নিয়েও আলোচনা হবে আজকের বৈঠকে। তবে যে বিষয়টি সব থেকে গুরুত্বপূর্ণ হতে চলেছে তা হল দলের সাংগঠনিক রদবদল। ইতিমধ্যেই দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক রদবদল নিয়ে একটি রিপোর্ট দলের নেত্রীকে জমা দিয়েছেন।

সোমে গুরুত্বপূর্ণ সেই বিষয়টি নিয়ে আলোচনা হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া অনুব্রত মণ্ডলের সঙ্গে দলনেত্রীর সাক্ষাতের সম্ভাবনা এই বৈঠকে রয়েছে। আজকের জাতীয় কর্ম সমিতির বৈঠকে আগামী সময় রাজনৈতিক পদক্ষেপ এবং অন্যান্য বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দেবেন দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Related Articles