সংসদের অধিবেশনের আগে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ মোদির
Modi attacks Congress ahead of Parliament session

Truth Of Bengal: সংসদের অধিবেশনের শুরুতেই ঝড় ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। সরকারের একাধিক নীতি নিয়ে তুলোধনা করতে চায় বিরোধীরা। ইন্ডিয়া জোটের স্পষ্ট অবস্থান হল, আদানির ঘুষকাণ্ড, মণিপুরের আইনশৃঙ্খলার অবনতি, ওয়াকফ নিয়ে সরকারকে চেপে ধরা। এই অবস্থায় অধিবেশনের আগেই কংগ্রেসকে সর্বাত্মক আক্রমণ শানাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
As the Winter Session of the Parliament commences, I hope it is productive and filled with constructive debates and discussions.https://t.co/X6pmcxocYi
— Narendra Modi (@narendramodi) November 25, 2024
প্রধানমন্ত্রীর কটাক্ষ, ” যাঁদের মানুষ প্রত্যাখান করেছে তারাই সংসদও গণতন্ত্রকে অসম্মান করতে চায়। কিছুজনকে নিয়ে সংসদে গুন্ডামি করার চেষ্টা করা হচ্ছে।হাঙ্গামা করে সাংসদদের বলার অধিকার কাড়া হচ্ছে। দেশের মানুষ সবটাই দেখছে,সময় হলে সবটাই বিচার করবে। আশা করি, এবার স্বাস্থ্যকর আলোচনায় বিরোধী শিবির অংশ গ্রহণ করবেন।”
প্রধানমন্ত্রী আরও জানান, ‘‘সংসদে আলোচনা করা বাঞ্চনীয়।বিরোধীরা খোলামেলা আলোচনায় অংশ নিন।যাতে বেশি সাংসদ আলোচনায় অংশ নিতে পারে তা দেখা উচিত সব পক্ষেরই। ’’তিনি বলেন, “বিরোধী সাংসদদের কেউ কেউ সংসদে দায়িত্বশীল আচরণ করেন। তাঁরা চান সংসদের কাজ মসৃণ ভাবে পরিচালিত হোক। কিন্তু যাঁরা মানুষ যাঁদের প্রত্যাখ্যান করেছে, তাঁরা শরিকদের বক্তব্যও উপেক্ষা করে।”
মনে করা হচ্ছে, এই মন্তব্য করে বিরোধী জোটে ফাটল ধরাতে চেয়েছেন মোদী। মূলত কংগ্রেসকে আক্রমণের কেন্দ্রে এনে বিরোধী শিবিরের মধ্যে বিভাজন তৈরির কৌশল নেওয়া হচ্ছে বলে পর্যবেক্ষকদের অভিমত। এদিকে,কংগ্রেস পাল্টা রণকৌশল ঠিক করেছে।তাঁরা চায় আদানি নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে।রাহুল গান্ধীর ঘোষিত অবস্থান থেকে একথা স্পষ্ট হয়েছে সংসদীয় রাজনীতির আঙিনায়। তাই সংসদে শাসক-বিরোধী দ্বৈরথ কোন পথে এগোয় তাও দেখার বিষয়।






