রাজ্যের খবর

ডাকাতির অভিযোগে দুই বিজেপি কর্মীকে গ্রেফতার করল পুলিশ

Police arrest two BJP workers on charges of robbery

Truth Of Bengal: একদিকে বিজেপি কর্মী অন্যদিকে ডাকাত, এমনই দুইজনকে গ্রেফতার করল বর্ধমান থানার পুলিশ। কয়েকদিন আগে এক বড় ব্যবসায়ী মনজিৎ দে দোকান বন্ধ করে ৩,৬৫০০০ টাকা নিয়ে মোটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ সেসময় তিনজন ডাকাত ব্যবসায়ীর পথ লক্ষ্য করে মুখে লঙ্কা গুঁড়ো ছোঁড়ে, এরপর তাঁর কাছে থাকা নগদ টাকা ও গলার সোনার চেন নিয়ে পালিয়ে যায়। এর পর ব্যবসায়ী মনোজিৎ দে বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন।

ঘটনাটি ঘটেছে শহর বর্ধমানের আলমগঞ্জ এলাকার বালি বাগান এলাকায়। ঘটনার কথা জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বর্ধমান পুলিশ। এরপর শুক্রবার রাত্রে ৮টা নাগাদ খোশবাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দুই দুষ্কৃতীরা হল টোটন ভগৎ এবং শান্তনু চ্যাটার্জী। ইতিমধ্যে তাঁরা স্বীকার করে জানান তাঁদের মুল মাথা হলো কাপিস দাস ও মুন্না সাউ।

শনিবার ১৪ দিনের পুলিশি হেফাজত চেয়ে বর্ধমান আদালতে তোলা হয় দুই দুষ্কৃতীকে। তবে টোটন ভগৎ এবং শান্তনু চ্যাটার্জী গ্রেফতার হতেই বিজেপি মহলে শোরগোল পড়ে যায়। কারণ শহর বর্ধমানে দীর্ঘদিন ধরে তাঁরা বিজেপির কর্মী হিসেবে পরিচিত। এই বিষয়ে শহর বর্ধমানের বিভিন্ন বিজেপি নেতা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে গেলে ক্যামেরার সামনে কোনো কথা বলতে চাননি।

Related Articles