লাইফস্টাইল

সামনেই শীতকাল, ত্বকের ধরণ বুঝে কীভাবে করবেন ত্বক পরিষ্কার

Winter is ahead, how to clean the skin by understanding the skin type

Truth Of Bengal: মৌ বসু: সামনেই শীতকাল। বাঙালির প্রিয় ঋতু শীতকাল মানেই পার্টি, বিয়েবাড়ি, বেড়ানো, চড়ুইভাতি, দেদার মজা, হুল্লোড়, উৎসবের আমেজ। কিন্তু শীতে আনন্দে আমেজে মন ভালো থাকলেও ত্বকের হয় দফারফা। ত্বক রুক্ষ, শুষ্ক ও খসখসে হয়ে পড়ে আবহাওয়ার কারণে। অনেকেরই শীতকালে ত্বকে দেখা যায় চুলকানি, র্যাশ, লালচে ভাব ও শুষ্ক দাগছোপের মতো সমস্যা। তাই শীতকালেও ত্বককে ক্ষতিকর সংক্রমণের হাত থেকে দূরে রাখতে অবশ্যই দরকার সঠিক ভাবে পরিচর্যা করা। ত্বক পরিচর্যার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সঠিক পদ্ধতিতে ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করা।

শীতে ত্বক অনুযায়ী কতবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন

১) তৈলাক্ত ত্বকে তেলতেলে ভাবের জন্য মুখে ময়লা, নোংরা, ধুলোবালি তাড়াতাড়ি জমে। তাই দিনে ২ বার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন। এতে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে কিন্তু অতিরিক্ত তেল জমা হবে না। ত্বকের স্বাভাবিক তৈলাক্ত ভাব বজায় রাখতে সালফেট ফ্রি ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করবেন।

২) মিশ্রিত ত্বকের ক্ষেত্রে কোনো কোনো অংশ তৈলাক্ত আবার কোনো অংশ শুষ্ক হয়। দিনে ২ বার মুখ পরিষ্কার করবেন। বিশেষ করে সকালে তৈলাক্ত জায়গা ভালো করে পরিষ্কার করুন। সন্ধ্যায় হালকা করে মুখ পরিষ্কার করবেন। ত্বকের পরিচর্যার রুটিন মেনে চললে শীতের সময় মুখ অতিরিক্ত তৈলাক্ত বা শুষ্ক হয়ে যাবে না।

৩) আপনার ত্বক রুক্ষ শুষ্ক হলে দিনে একবার ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কারই যথেষ্ট। অতিরিক্ত ফেসওয়াশ দিয়ে মুখ পরিষ্কার করলে ত্বক বেশি পরিমাণে রুক্ষ ও শুষ্ক হয়ে যাবে। ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে ক্রিমি হালকা ক্লিনজার বা ফেসওয়াশ ব্যবহার করুন।

Related Articles