আন্তর্জাতিক

ফের ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে শ্লীলতাহানির বিস্ফোরক অভিযোগ আনলেন প্রাক্তন মডেল

The former model brought explosive accusations of molestation against Donald Trump again

Truth Of Bengal: ৫ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নতুন অভিযোগ এনেছেন এক প্রাক্তন মডেল। স্ট্যাসি উইলিয়ামস নামের ওই মডেল দাবি করেছেন, ১৯৯২ সালে ট্রাম্প টাওয়ারে তাকে শ্লীলতাহানি করেছেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্ট্যাসির অভিযোগ, তাঁর ও ট্রাম্পের প্রথম আলাপ হয় ১৯৯২ সালে একটি ক্রিসমাস পার্টিতে, যেখানে পরিচয়ের সূত্র ছিল জেফ্রি এপস্টাইন। এপস্টাইন, যিনি নিজেও শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত, ওই সময় স্ট্যাসির ডেটিং পার্টনার ছিলেন। স্ট্যাসির মতে, ১৯৯৩ সালের বসন্তে এপস্টাইন আচমকাই তাঁকে ট্রাম্প টাওয়ারে যাওয়ার প্রস্তাব দেন।

টাওয়ারে পৌঁছানোর পর, স্ট্যাসির দাবি, ট্রাম্প তাকে টেনে নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন। তিনি জানান, ট্রাম্প তখন তার স্তন, কোমর ও নিতম্ব স্পর্শ করতে শুরু করেন, যা দেখে তিনি হতভম্ব হয়ে যান এবং প্রতিবাদও করতে পারেননি। স্ট্যাসির অভিযোগ, এই ঘটনার সময় ট্রাম্প ও এপস্টাইন পরস্পরকে হাসাহাসি করছিলেন।

এদিকে, ট্রাম্পের পক্ষ থেকে এই অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। রিপাবলিকান দলের সদস্য ক্যারোলিন লিভিটের দাবি করেছেন, স্ট্যাসি আসলে বারাক ওবামার ঘনিষ্ঠ সহযোগী এবং কমলা হ্যারিসের প্রচারসভায় এই অভিযোগ তুলেছেন। তিনি বলেন, “এটি পুরোপুরি সাজানো এবং মিথ্যে অভিযোগ।”

এই নতুন অভিযোগের প্রেক্ষাপটে, নির্বাচনী পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে এবং ট্রাম্প শিবিরের প্রতিক্রিয়া নির্বাচনী প্রচারণায় প্রভাব ফেলতে পারে।

Related Articles