আন্তর্জাতিক

নির্বাচনের মুখে বড়ো চমক মাস্কের, দৈনিক $1 মিলিয়ন পুরস্কারের ঘোষণা

The big surprise in the run-up to the election is Mask's, $1 million daily prize announcement

Truth Of Bengal : শনিবার পেনসিলভানিয়ায় ধনকুবের এলন মাস্ক ঘোষণা করেন, একজন ব্যক্তিকে দৈনিক $1 মিলিয়ন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন তিনি। তবে এক্ষেত্রে কিছু তো রয়েছে বটেই। ট্রাম্প সমর্থিত আমেরিকা ‘PACK’ পিটিশনে স্বাক্ষর করতে হবে এবং নির্বাচনের দিন পর্যন্ত এর মুখপাত্র হতে হবে ওই ব্যক্তিকে।

মাস্ক বলেন, “আমাদের চ্যালেঞ্জ হচ্ছে, আমরা কীভাবে এই পিটিশন সম্পর্কে মানুষকে জানাব? কারণ প্রচলিত মিডিয়া এ বিষয়ে রিপোর্ট করছে না।” তিনি ঘোষণা করেন, “আমরা চাই যত বেশি মানুষ সম্ভব এই পিটিশনে স্বাক্ষর করুক। আমরা পিটিশনে স্বাক্ষরকারী এক ব্যক্তিকে দৈনিক এক মিলিয়ন ডলার দেব।”

এদিন তিনি বিজয়ীকে বেছেও নেন। পুরস্কারটি পান জন ড্রেহার, যিনি মাস্কের একজন “বড় ভক্ত” হিসেবে পরিচিত। পুরস্কার প্রদানকালে তিনি বলেন, “এক মিলিয়ন ডলারের জন্য আমাদের কেবল একটি অনুরোধ, তা হলো আপনি পিটিশনের মুখপাত্র হবেন।”

‘PACK’ পিটিশনে বলা হয়েছে,“প্রথম এবং দ্বিতীয় সংশোধনী বাকস্বাধীনতা এবং অস্ত্র বহনের অধিকারের নিশ্চয়তা দেয়। নীচে স্বাক্ষর করে, আমি প্রথম এবং দ্বিতীয় সংশোধনীর জন্য আমার সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছি।”

ফেডারেল ইলেকশন কমিশনের (এফইসি) নথি অনুযায়ী, মাস্ক একমাত্র দাতা যিনি এই ট্রাম্প সমর্থিত পিটিশনে $75 মিলিয়ন (জুলাই থেকে সেপ্টেম্বর) ব্যক্তিগতভাবে প্রদান করেছেন। মাস্কের প্রতিষ্ঠিত রাজনৈতিক কর্মসূচির লক্ষ্য হল পেনসিলভানিয়া সহ জর্জিয়া, নেভাডা, অ্যারিজোনা, মিশিগান, উইসকনসিন এবং উত্তর ক্যারোলিনা মতো গুরুত্বপূর্ণ রাজ্যে এক মিলিয়ন ভোটারকে পিটিশনে স্বাক্ষর করানো।

Related Articles