ওপার বাংলা

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মান্থা’, ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে বাংলাদেশেও

আবহবিদরা জানিয়েছেন, মান্থা গতিপথ বদল করলেও বাংলাদেশেও তার প্রভাব পড়বে।

Truth Of Bengal: সোমবারই জন্ম নিতে চলেছে ঘূর্ণিঝড় ‘মান্থা’। ঘূর্ণিঝড় ‘মান্থা’- র প্রভাব পড়বে বাংলাদেশেও। রবিবার সকাল থেকেই বাংলাদেশের আবহাওয়া দফতর সমুদ্র বন্দর এবং উপকূলীয় এলাকাগুলিতে সতর্কতা জারি করেছে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া ঘূর্ণিঝড় আগামী মঙ্গলবার স্থলভাগে আছড়ে পড়ার আশঙ্কা।  বিভিন্ন প্রান্তে ঘূর্ণিঝড় দাপট দেখাবে আগামী সপ্তাহে। ‘মান্থা’-র কারণে সতর্কতা জারি করা হয়েছে  চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা, পায়রা সমুদ্র বন্দরে ১ নং-য়ে। উত্তাল থাকবে সমুদ্র।

আবহবিদরা জানিয়েছেন, মান্থা গতিপথ বদল করলেও বাংলাদেশেও তার প্রভাব পড়বে। সেখানও হবে বৃষ্টি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত ইতিমধ্যেই গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সেই নিম্নচাপ থেকেই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মান্থা’। আগামী মঙ্গলবার সন্ধ্যায় এই ঘূর্ণিঝড় ল্যান্ডফল করবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে রাজ্যের একাধিক জেলায়। আগামী সোমবার এবং মঙ্গলবার রয়েছে ছটপুজো। তারপরই রয়েছে জগদ্ধাত্রী পুজো। ছটপুজো, জগদ্ধাত্রী পুজোয় হবে বৃষ্টি । সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে।

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। নিম্নচাপের কারণে সমুদ্র থাকবে উত্তাল। সেই কারণে মৎসজীবীদের ২৮ অক্টোবর পর্যন্ত সমুদ্রে  যেতে বারণ করা হয়েছে। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। দক্ষিণের পাশাপাশি উত্তরেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। উত্তরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে। শুক্রবার পর্যন্ত টানা বৃষ্টি হবে উত্তরবঙ্গে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি, শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। রবিবার সকাল থেকে রোদের দেখা পাওয়া গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়। বেশ কিছু জায়াগায় বৃষ্টি হয়। এদিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫. ৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস।

 

Related Articles