রাজ্যের খবর

বীরভূমে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের, পলাতক চালক

Youth dies in road accident in Birbhum, driver absconding

Truth Of Bengal: বীরভূম জেলার রামপুরহাটে বৃহস্পতিবার সন্ধ্যায় এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এক মোটরসাইকেল আরোহী। মৃতের নাম সিমরান শেখ, বাড়ি রামপুরহাটের বগটুই গ্রামে। দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও দুই সঙ্গী, যাঁরা একই মোটরসাইকেলে ছিলেন।

ঘটনাটি ঘটে, রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে, রামপুরহাটের লোটাসপ্রেস মোড়ের কাছে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে আসে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তে পাঠায়। আহত দুই ব্যক্তিকেও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘাতক লরিটিকে পুলিশ আটক করেছে, তবে চালক ঘটনার পরেই গা ঢাকা দিয়েছে। তাকে খোঁজার জন্য পুলিশ তল্লাশি চালাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় ভারী গাড়ির বেপরোয়া গতির কারণে প্রায়শই দুর্ঘটনা ঘটে। প্রশাসনের তরফ থেকে আরও কড়া নজরদারি এবং ট্রাফিক নিয়ন্ত্রণের দাবি উঠেছে।

Related Articles