সন্দেশখালিতে এ কেমন অস্ত্রের ভাণ্ডার ! তরজায় শাসক থেকে বিরোধীরা
What kind of weapons in Sandeshkhali! Debate starts between ruler and opposition

The Truth Of Bengal: ভোটের মাঝে শুক্রবার সন্দেশখালিতে আচমকা হানা দেয় সিবিআই।দাবি করা হয় প্রচুর অস্ত্র মজুত আছে।এরপর যায় এনএসজি।রোবোটের মাধ্যমে অস্ত্র উদ্ধারের অভিযান চলে।কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়েছে, বিদেশী পিস্তল, ৩টি বিদেশি বন্দুক, ১টি কোল্ট অফিসিয়াল,১টি দেশি বন্দুক, পুলিশ রিভলবার সহ প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে।প্রসঙ্গতঃ কোল্ট অফিসিয়াল রিভলবার পুলিশই ব্যবহার করে। কীভাবে তা আবু তালেবের বাড়িতে এল, তা নিয়ে দানা বাঁধে রহস্য।
এছাড়া৪৫ কার্তুজ ৫০টি, ৯ এমএম কার্তুজ ১২০টি, .৩৮০ কার্তুজ ৫০টি সহ প্রচুর অস্ত্র বাজেয়াপ্ত করে সিবিআই। শেখ শাহজাহানের বেশ কয়েকটি পরিচয়পত্রও আবু তালেব মোল্লার বাড়ি থেকে উদ্ধার হয় বলে দাবি তদন্তকারীদের।
আসলে সিনেমাটিক ভঙ্গিতে এই অস্ত্র উদ্ধার করে।তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষের মতে, গোটা ঘটনাটি সাজানো । তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ এই ঘটনাটিকে অতিনাটকীয় বলেই উল্লেখ করেন।






