Weather Contrast: গরমে হাঁসফাঁস দক্ষিণবঙ্গ, স্বস্তির বৃষ্টির অপেক্ষায় শহরবাসী
কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে হাঁপিয়ে ওঠা শহরবাসীর মুখে তখন একটাই প্রার্থনা—"বৃষ্টি থামুক!" আবহাওয়া দফতর সেই প্রার্থনায় সাড়া দিলেও ফিরিয়ে দিল না আর্দ্রতা।
Truth of Bengal: রাজ্যে যেন কোনও মধ্যপন্থা নেই! অথবা তীব্র গরম, অথবা প্রবল বর্ষণ—এই দুইয়ের মাঝামাঝি কিছু মিলছে না দক্ষিণ ও উত্তরবঙ্গের আবহাওয়ায়। কয়েক সপ্তাহ ধরে টানা বৃষ্টিতে হাঁপিয়ে ওঠা শহরবাসীর মুখে তখন একটাই প্রার্থনা—”বৃষ্টি থামুক!” আবহাওয়া দফতর সেই প্রার্থনায় সাড়া দিলেও ফিরিয়ে দিল না আর্দ্রতা। এখন বৃষ্টি থেমেছে বটে, তবে তার বদলে রাজ্যজুড়ে শুরু হয়েছে ভয়ঙ্কর ভ্যাপসা গরম। দক্ষিণবঙ্গের জনজীবন চরম অস্বস্তিতে (Weather Contrast)।
আরও পড়ুনঃ Student Mental Health: প্রতি ঘণ্টায় একজন ছাত্রের আত্মহত্যা, কেন বাড়ছে অবসাদ?
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা, কোথাও কোথাও হতে পারে হালকা বৃষ্টি। কিন্তু মূলত গরম এবং আর্দ্রতার দাপট বজায় থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি। রবিবারের তুলনায় তা যথাক্রমে ১.২ এবং ১.৪ ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের সর্বাধিক পরিমাণ ৮৯ শতাংশ এবং সর্বনিম্ন ৬৫ শতাংশ, যা অস্বস্তির অন্যতম কারণ (Weather Contrast)।
তবে মঙ্গলবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে। বুধবার ও বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। পূর্ব-পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে এই বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি। শুক্রবার থেকে আবার তাপমাত্রা নামার সম্ভাবনা থাকলেও, আর্দ্রতার অস্বস্তি যে আরও এক দফা বাড়বে, সে ইঙ্গিতও মিলছে (Weather Contrast)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/truthofbengal
অন্যদিকে, উত্তরবঙ্গের পরিস্থিতি ঠিক উল্টো। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুধু আজ নয়, চলতি সপ্তাহের শনিবার পর্যন্ত এই দুই জেলায় টানা বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফলে রাজ্যের দুই প্রান্তে চলছে একেবারে বিপরীত ধরণের আবহাওয়া—যেখানে দক্ষিণে মানুষ হাঁসফাঁস করছে গরমে, উত্তরবঙ্গে তারা ছাতা হাতে দিন কাটাচ্ছে অবিরাম বর্ষণের মধ্যে (Weather Contrast)।






