দেশবিনোদন

Navya Nair: বিমানবন্দরে ১.১৪ লক্ষ টাকা জরিমানা! জুঁই ফুলের গাজরা পরে বিপাকে অভিনেত্রী নব্যা নায়ার

মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে জরিমানা করা হয় ১৯৮০ অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকা।

Truth of Bengal: ওনাম (Onam) উপলক্ষে অস্ট্রেলিয়া সফরে গিয়ে চরম মূল্য চোকাতে হল প্রিয় মালায়ালম অভিনেত্রী নব্যা নায়ার-কে। এক সাধারণ দক্ষিণ ভারতীয় রীতি—চুলে জুঁই ফুলের গাজরা পরা—এই ঐতিহ্যবাহী সাজই তাঁকে পড়িয়ে দিল আইনি বিপাকে। মেলবোর্ন আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে জরিমানা করা হয় ১৯৮০ অস্ট্রেলিয়ান ডলার, ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ লক্ষ ১৪ হাজার টাকা।

ঘটনার সূত্রপাত নব্যার অস্ট্রেলিয়া সফরের সময়। ভিক্টোরিয়ার মালায়ালি অ্যাসোসিয়েশনের আয়োজিত অনাম অনুষ্ঠানে অংশ নিতে অস্ট্রেলিয়া যান তিনি। যাওয়ার পথে নব্যার বাবা কুচি থেকে তাঁর জন্য জুঁই ফুল কিনে দেন। নব্যা জানান, সেই গাজরাটি দুই ভাগে কেটে দেওয়া হয়—একটি তিনি কোচি থেকে সিঙ্গাপুর পর্যন্ত পথে চুলে পরেন, এবং দ্বিতীয় অংশটি হ্যান্ডব্যাগে রাখেন পরবর্তী যাত্রাপথের জন্য। কিন্তু অস্ট্রেলিয়ায় গাজরা বহন করা আইনবিরুদ্ধ, এবং সেই অজান্তেই ভুল করে বসেন নব্যা।

 

View this post on Instagram

 

A post shared by Navya Nair (@navyanair143)

এই প্রসঙ্গে এক অনুষ্ঠানে নব্যা বলেন, “আমি জানতাম না এটা বেআইনি। এটা আমার ভুল, কিন্তু ইচ্ছাকৃত নয়। তবে ওখানে নিয়ম খুব কড়া। তারা আমাকে বলল, আইন না জানলেও দায় এড়ানো যাবে না। আমাকে বলা হয় জরিমানা ২৮ দিনের মধ্যে মিটিয়ে দিতে হবে।” এই ঘটনা নিয়ে নব্যা একেবারে হতাশ হননি। বরং বিষয়টি হালকা ভাবে মজার ছলেই নিয়েছেন তিনি। নিজের ইনস্টাগ্রামে গাজরা পরা সাজে একটি ভিডিও কোলাজ শেয়ার করে লিখেছেন, “জরিমানা দেওয়ার আগে একটু শো-অফ!”

এর আগে বিমানে ওঠার সময়ও নব্যা একটি ছবির ক্যারোসেল পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। সেখানে তিনি লেখেন, “জীবনের প্রথম ‘আকাশে থিরুওনম’। দেশে না থাকলেও অনামের আবেগ নিজের সঙ্গে নিয়ে চলেছি। কাজের ডাকও একরকম আনন্দ।” তিনি আরও জানান, তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সে মেলবোর্নের উদ্দেশে রওনা দেন এবং সবার জন্য অনাম শুভেচ্ছাও জানান।

Related Articles