Nadia: নদিয়ায় ফের গ্রেফতার দুই বাংলাদেশি অনুপ্রবেশকারী
গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দত্তফুলিয়া বাজার এলাকা থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ।
মাধব দেবনাথ,নদিয়া: নদিয়া জেলার ধানতলা থানার পুলিশ আবারও হাতে নাতে পাকড়াও করল দুই বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দত্তফুলিয়া বাজার এলাকা থেকে ওই দুই বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম—আলপনা দাস ও আরিফ উল্লাহ (Nadia)।
আরও পড়ুনঃ Political Violence: তৃণমূল নেতাকে লক্ষ্য করে চলল গুলি, কাঠগোড়ায় বিজেপি
পুলিশ সূত্রে জানা গেছে, আলপনা দাস বাংলাদেশের নেত্রকোনা জেলার বাসিন্দা এবং আরিফ উল্লাহর বাড়ি খুলনা জেলায়। গত এক বছর আগে তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ভারতের ভূখণ্ডে প্রবেশ করে এবং কর্মসূত্রে হায়দ্রাবাদে চলে যায়। তবে সাম্প্রতিক সময়ে তারা নদিয়ার দত্তপুলিয়া এলাকায় গা ঢাকা দেয়। সেখান থেকেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে (Nadia)।
পুলিশ জানায়, ধৃতরা ফের বাংলাদেশে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সেই সময়েই তারা পুলিশের জালে ধরা পড়ে। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে শুক্রবার বিচারবিভাগীয় আদালতে তোলা হয়েছে।উল্লেখযোগ্যভাবে, বিগত কয়েক মাসে নদিয়ার রানাঘাট পুলিশ জেলা এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীদের গ্রেফতারের সংখ্যা ৫০০-এর গণ্ডি ছাড়িয়েছে। তবুও প্রতিনিয়ত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে, যা নিরাপত্তার দিক থেকে উদ্বেগজনক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা (Nadia)।
Truth of Bengal fb page: https://www.facebook.com/share/1DpmwTbAnA/
এখন প্রশ্ন উঠছে, অনুপ্রবেশ ঠেকাতে প্রশাসন আরও কী ধরনের পদক্ষেপ নেয়। সীমান্ত রক্ষার পাশাপাশি গোয়েন্দা তথ্য এবং স্থানীয় পুলিশি নজরদারি আরও জোরদার করা ছাড়া এই প্রবণতা রোখা যাবে না বলেই মত অনেকের। নদিয়া জেলা পুলিশ এখন এই সমস্যা মোকাবিলায় ভবিষ্যতে আরও কড়া পদক্ষেপ নিতে পারে বলে সূত্রের খবর (Nadia)।






